IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা

পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বোরো ধানের পাশাপাশি কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলার বিভিন্ন এলাকা গম চাষে সবুজ ছেয়ে গেছে। গম চাষে খরচ ও শ্রম দুটোই কম লাগে। প্রতি বিঘা জমিতে গম চাষ করতে কৃষকের খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা। ফলে অনেকেই গম চাষে ঝুঁকেছেন।

ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুর গ্রামের কৃষক ইসমাইল হোসেন জানান, উপজেলা কৃষি অফিস ও বিএমডিএ’র উৎসাহে তিনি এবারে ১২০ বিঘা জমিতে বারি গম ৩৩ চাষ করেছেন। গম ভাল হয়েছে। এতে তিনি খুব খুশি। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবং দাম ভাল পেলে জমি থেকে উত্তোলনের পরে গম গুলি বীজ আকারে বিক্রি করবেন বলে জানান।

তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া ও পূর্বগ্রামের কৃষক মহব্বত ও জাহাঙ্গীর জানান, তারা নিজ উদ্যেগে প্রায় ৫ বিঘা জমিতে গম চাষ করেছেন। তারা আশা করছেন তাদের জমিতে ১০মন থেকে ১২মন গম উৎপাদন হবে। এ পর্যন্ত আবহাওয়া অনুক‚লে থাকায় গমের ফলন ভাল পাবেন বলে আশা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, গত বছরের চেয়ে এ বছরে গমের চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর এ উপজেলায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। চলতি মৌসুমে গমের চাষ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ হাজার ৫২০ হেক্টর। এবারে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫৬০ মেট্রিকটন।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও উৎপাদিত খাদ্য মানবদেহে পুষ্টি বৃদ্ধি করতে যা করতে হয় তার সব পরামর্শ কৃষকদের তারা দিয়ে যাচ্ছেন। সরকারি ভাবে প্রণোদনা সহায়তা সহ মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। ফলন ভাল হওয়ার জন্য উপজেলার কৃষকগণ অধিক পরিমানে বারিগম-৩০ চাষ করছেন। এ ছাড়াও বারিগম-৩৩, ২৮ ও ৩২ জাতের গম চাষ করছেন। চলতি মাসের শেষে কৃষকরা গম কেটে তাদের ঘরে তুলতে পারবেন বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031