IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> অর্থনীতি >> সব উপজেলায় নারী উদ্যোক্তা তৈরি করবে নগদ

সব উপজেলায় নারী উদ্যোক্তা তৈরি করবে নগদ

ধূমকেতু নিউজ ডেস্ক : নারীর ক্ষমতায়নের ধারাকে বেগবান করতে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের প্রতিটি উপজেলায় দশ জন করে নারী উদ্যোক্তা নিয়োগ করার প্রক্রিয়া হাতে নিয়েছে। বাছাইকৃত নারীদের ‘নগদ’-এর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে ‘নগদ’ সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে স্বাবলম্বী হতে চান এমন যেকোনো নারী উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ৩১ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা [email protected]

আবেদন যাচাই বাছাই করে ‘নগদ’ কর্তৃপক্ষ ডিজিটাল আর্থিক সেবার ওপরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেবে।

বিষয়টি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘সারাদেশের সব ধরনের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সেবা পৌঁছে দিতে কাজ করছি আমরা। নারীর ক্ষমতায়ন আমাদের প্রধান লক্ষ্যগুলোর একটি। নারীদের জন্য ডিজিটাল ব্যবসায় সমান অংশগ্রহণের সুযোগ রাখা এবং সমাজে নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করতেও আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। ফলে নারী-পুরুষ সকলের জন্য ডিজিটাল লাইফস্টাইল নিশ্চিত হবে। তাছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়া হলে নারীদের মধ্যে আর্থিক অন্তর্ভূক্তির সংখ্যা বৃদ্ধি পাবে।’

বর্তমানে ‘নগদ’-এর সঙ্গে শতাধিক নারী উদ্যোক্তা কাজ করছেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ‘নগদ’-এর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোনো কোনো নারী উদ্যোক্তা দিনে এক থেকে দুই লাখ টাকা লেনদেন করছেন এবং তারা নিজেরাও ভালো অঙ্কের অর্থ আয় করছেন। আর্থিক সেবার ব্যবসায় একেবারে তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা বা প্রতিনিধি নিয়োগ করার এটিই হবে অনন্য এক উদ্যোগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930