IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাবা এরশাদকে ছাড়া দ্বিতীয়বার এরিকের জন্মদিন পালন

বাবা এরশাদকে ছাড়া দ্বিতীয়বার এরিকের জন্মদিন পালন

ধূমকেতু নিউজ ডেস্ক : পিতা সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে দ্বিতীয়বারের মতো জন্মদিন উদযাপন করলেন এরিক এরশাদ। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্রেসিডেন্ট পার্কের গ্যারাজে কুরআন তেলওয়াত ও দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার জন্য দোয়া করা হয়।

এরিক এরশাদের ২০তম এই জন্মদিনের আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট। তবে করোনাভাইরাসের কারণে এবার ছোট পরিসরেই আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান।

সন্ধ্যা সাড়ে ৭ টায় কেক কাটেন এরিক এরশাদ। প্রথমেই ভাই ও এরশাদের প্রথম স্ত্রীর আরেক সন্তান, রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদ এবং এরপর মা বিদিশা এরশাদের মুখে কেক তুলে দেন এরিক। এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও এরিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার।

তবে এরিক এরশাদের চাচা জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরসহ জাপার সিনিয়র নেতাকর্মীদের জন্মদিনের অনুষ্ঠানে দেখা যায়নি।

ন্যাপ (ভাসানী) প্রেসিডেন্ট অ্যাডভোকেট জাহাঙ্গীর, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সভাপতি মামুনুর রশীদসহ আরও অনেকেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন পালিত হলেও দ্বিতীয়বারের মতো পিতা এরশাদকে ছাড়াই জন্মদিনের কেক কাটেন এরিক। সাবেক রাষ্ট্রপতি এরশাদ গত ১৮ বছর ধরে তার জীবদ্দশায় বড় আয়োজনের মধ্য দিয়ে এরিকের জন্মদিন পালন করতেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকতো। দেশের বরেণ্য ব্যক্তিত্ব ও রাজনীতিকরাও তার জন্মদিনে উপস্থিত থাকতেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31