IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’‘সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি’রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর নিয়ে ধোঁয়াশা, ভাঙচুর নাকি নড়বড়ে স্থাপনা?পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পুঠিয়ায় শুকিয়ে ঝরে যাচ্ছে আমের কুঁড়ি

পুঠিয়ায় শুকিয়ে ঝরে যাচ্ছে আমের কুঁড়ি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় শেষ মূহূর্তে ঘন কুয়াশা, হোপার পোকার প্রভাব ও সময়মত বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়েছে আম বাগান গুলোতে। একদিকে গত মৌসুমের চেয়ে এবার অনেক কম বাগানে মুকুল দেখা দিয়েছে, অপরদিকে যে গাছ গুলোতে মুকুল এসেছে তাও শুকিয়ে ঝরে যাচ্ছে।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, পুঠিয়া উপজেলায় নতুন ও পুরাতন মিলে প্রায় সাড়ে ৮শ’ হেক্টোর জমিতে বিভিন্ন জাতের আম বাগান রয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২০ হেক্টর বেশী জমি। অনুকুল আবহাওয়া বিরাজ করায় গত মৌসুমে এই এলাকায় আমের উৎপাদন হয়েছিল প্রায় ৭ হাজার মে. টন। তবে এ বছর মকুলের সময় ও শীতের শেষ দিকে এসে তীব্র কুয়াশার পাশাপাশি খরার কারণে আশানুরুপ উৎপাদন হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যার কারণে এবার প্রাথমিক উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মে.টন।

উপজেলা বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, বিগত বছরের তুলনায় এ বছর অনেক কম বাগানে আমের মুকুল এসেছে। তবে লক্ষণভোগ, আ¤্রপলি, খিরসাপাত ও ল্যাংড়া, গোপালভোগ, দুধস্বর ও কালুয়া জাতের গাছে বেশী মুকুল এসেছে।

সদর ইউনিয়নের তারাপুর এলাকার আম চাষি রফিকুল ইসলাম বলেন, আম বাগানে গত বছরের তুলনায় এবার অনেক কম মুকুল দেখা দিয়েছে। এর মধ্যে যে গাছ গুলো নিয়মিত পরিচর্যায় আছে সে গুলোতে বেশী মুকুল এসেছে। তবে ফজলি, আশ্বিনা ও কিছু আর্টি জাতের বাগানে স্বল্প মুকুল দেখা দিলেও তা ঘনকুয়াশা, পোকার আক্রমন ও সময়মত বৃষ্টিপাত না হওয়ার কারণে কুঁড়ি গুলো ঝরে পড়ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, গত কয়েক দিনের ঘনকুয়াশা ও হোপার পোকার আক্রমনে আম বাগানে অনেকটাই প্রভাব পড়েছে। তার উপর বর্ষা মৌসুমের পর এই এলাকায় আর বৃষ্টিপাত হয়নি। তিনি আরো বলেন, আগের চেয়ে চাষিরা এখন অনেক বেশী সচেতন। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পরামর্শে বাগান গুলোতে তারা নিয়মিত ও সঠিক সময় পরিচর্যা করছেন। আশা করা হচ্ছে অনুকুল আবহাওয়া বিরাজ করলে আমের ফলন ভালো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930