IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> ‘মহিলা আ.লীগ নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি করেছে’

‘মহিলা আ.লীগ নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি করেছে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় এবং মহিলা লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রাসহ বেলুন উড়িয়ে দেয়া হয়।

শনিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে উপজেলা মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন, উপজেলা মহিলা আওয়াী লীগ। ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে কহিনুর বানুকে সভাপতি এবং জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মহিলা লীগের সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী রাজনীতি সাথে মহিলা আওয়ামী লীগ জড়িত। মহিলা আওয়ামী লীগ চড়াই-উৎরায় পেরিয়ে এরই মধ্যে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। মহিলা লীগের রাজনীতির সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যে কোন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ।

বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি নির্বাচনে নারীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। বাগমারার প্রতিটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ উর্বর ভূমিতে পরিনত হয়েছে। শক্তিশালী হয়েছে মহিলা লীগের সংগঠন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতা সহ সুযোগ সুবিধা প্রদান করছেন। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আহ্বান জানান।

প্রধান অতিথি আরো বলেন, বাগমারায় মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে আরো শক্তিশালী হবে সাংগঠনিক কার্যক্রম। ত্রি-বার্ষিক সম্মেলননে মহিলা লীগ বাগমারায় নেতৃত্বে গণজোয়ার সৃষ্টি করেছে। তারা প্রমান করেছে কোন ফতুয়ার কাছে তারা জিম্মি না। নিজেদের প্রয়োজনে পুরুষের পাশাপাশি মহিলা রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম সুন্দর ভাবে পরিচালিত করতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মর্জিনা পারভিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আক্তার মিতা, সহ-সভাপতি প্রভাষক রোখসানা মেহবুব চপলা, নাসরীন আক্তার লাভলী, নুর জাহান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তী সরকার মালতী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, উপজেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ।

উক্ত সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31