ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভিত্তিহীন অভিযোগে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের নেতৃত্বে বিকাল ৪ টার সময় বিক্ষোভ মিছিলটি নগরীর সিটি কলেজ মেইন ফটক থেকে শুরু হয়ে মালোপাড়া হয়ে মহিলা কলেজ রোডে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলী আজম রিজভী, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদ, মহানগর ছাত্রদল সদস্য ইফতেখার আলম, তারেক পরিষদ বোয়ালিয়া থানা পশ্চিমের সহ-সভাপতি নূর ইসলাম, সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আননাফি খান মন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহিন, ইব্রাহিমসহ সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।


