IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> জনপ্রতিনিধি হিসেবে দেড় যুগ অতিক্রম করলেন কাদের

জনপ্রতিনিধি হিসেবে দেড় যুগ অতিক্রম করলেন কাদের

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের জনপ্রতিনিধি হিসেবে দেড় যুগ অতিক্রম করলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের আজ বুধবার ২৪ মার্চ তিনি জনপ্রতিনিধি হিসেবে ১৯ বছরে পদার্পণ করলেন।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আবদুল কাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে প্রভাষক হিসেবে যোগ দেন গোমস্তাপুর সোলায়মান ডিগ্রি কলেজে। ২০০৩ সালে তিনি নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দুর্গ ভেঙে চেয়ারম্যান নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ পরেরবারও কসবা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

২০০৫ সালে নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবদুল কাদের। ১১ বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়ে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও তিনি আবারো চেয়ারম্যান নির্বাচিত হন।

আজ মঙ্গলবার জনপ্রতিনিধি হিসেবে আবদুল কাদের দেড় যুগ অর্থাৎ ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করলেন। জনপ্রতিনিধি হিসেবে তার দেড় যুগ পূর্তিতে দলীয় নেতাকর্মীরা আবদুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করান। নাচোল উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের এসবের আয়োজন করা হয়।

সকালে প্রথমে দলীয় নেতাকর্মীরা আবদুল কাদেরকে ফুলের মালা পরিয়ে দেন। এরপর মিষ্টি মুখ করান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি সাইদুর রহমান বাদল, নাচোল পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মঞ্জুর আনসারী, ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মামুন, পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি সোহেল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি তুষার ইমরান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31