IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> রাজশাহী >> সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আরইউজের

সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আরইউজের

ধূমকেতু প্রতিবেদক : সম্প্রতি হেফাজতে ইসলামের উগ্র কর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতন এবং লাঞ্ছিত করেছে। এছাড়া গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সাংবাদিক নির্যাতনকারী হেফাজতের উগ্র কর্মীদের বিরুদ্ধে আরইউজে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক বুধবার এক বিবৃতিতে বলেন, হেফাজতে ইসলামের উগ্র কর্মীরা সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। সাংবাদিকদের শারীরিকভাবে নির্যাতন, লাঞ্ছিত এবং সংবাদ সংগ্রহের উপকরণ (ক্যামেরা ও গাড়ি) ভেঙে স্বাধীন সংবাদ প্রবাহে মনস্তাত্ত্বিকভাবে ভীতি ও চাপ সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, চাপ সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না। পাকিস্তান আমলেও স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনে অবিচল থেকেছেন। মহান মুক্তিযুদ্ধেও সাংবাদিকরা জীবন দিয়েছেন। তাই হেফাজতের উগ্র কর্মীরা ভয়ভীতি দেখালেও সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনে পিছপা হবেন না। সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সঙ্গে হেফাজতের যেসব কর্মী জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আরইউজে গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031