IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই’

‘প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই’

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসা শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনার শত্রু নই। আমরা আপনাকে সবসময় সৎ পরামর্শ দিই এবং নসিহত করি। পাশাপাশি আমরা দেশের মানুষকেও ওয়াজ মাহফিলের মাধ্যমে নসিহত করে শান্তিশৃঙ্খলা রক্ষা করি। আমাদের আন্দোলন, মিটিং-মিছিল সরকার ও দেশের বিরুদ্ধে নয়। আমাদের এ আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এবং নাস্তিকদের বিরুদ্ধে; যা চলতেই থাকবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে হাটহাজারী উপজেলা হেফাজতের ব্যবস্থাপনায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে দাবি-দাওয়া পেশ করা এবং মিছিল-মিটিং করার স্বাধীনতা আমাদের আছে- এমনটা দাবি করে আল্লামা বাবুনগরী বলেন, ওই স্বাধীনতা নিয়ে মোদিবিরোধী শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে মাদ্রাসার ছাত্রদের ওপর গুলি করার কোনো অধিকার পুলিশের নাই। কোনো ওসি যদি সেদিন ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করার আদেশ দেয়, সেই ওসির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই ওসি এখানে থাকতে পারে না। সেদিন আমাদের ছাত্ররা থানায় যে ইট নিক্ষেপ করেছে তার প্রমাণ কী?

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন, যুগ্ম সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, হেফাজতের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুফতি মুহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক আহসান উল্লাহ, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া।

এতে বক্তব্য দেন, হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, সহ সভাপতি মাওলানা হাফেজ আলী আকবর, হাটহাজারী উপজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, পৌর সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী ও হাটহাজারী উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মাওলানা সোহাইল চৌধুরী, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাবিব উল্লাহ হাবিব প্রমুখ।

এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পৌর সদরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার স্বার্থে অবস্থান নেয়।

তাছাড়া সমাবেশ পূর্ববর্তী জুমার নামাজের পর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সংযুক্ত কাচারী সড়কে পুলিশ বেষ্টনী তৈরি করে যান ও জন চলাচল বন্ধ করে দেয়। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উক্ত মহাসড়ক বন্ধ থাকায় মহাসড়কটি ব্যবহারকারী হাজার হাজার যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31