IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> লকডাউনে প্রভাব পড়বে না আইপিএলে

লকডাউনে প্রভাব পড়বে না আইপিএলে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর নিজেদের দেশেই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ৯ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হবে আইপিএলের ১৪তম আসর।

কিন্তু এর মধ্যে দুঃসংবাদ হয়ে এসেছে মহারাষ্ট্রে লকডাউনের খবর। করোনা সংক্রমণরোধে আংশিক লকডাউন ঘোষণা করেছে ভারতের মহারাষ্ট্র সরকার। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শেষে, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

এমতাবস্থায় আইপিএলের কী হবে? মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত মুম্বাইয়ে রাখা হয়েছে আইপিএলের ১০টি ম্যাচ। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মুম্বাইয়ে রয়েছে প্রথম ম্যাচ। যেখানে লড়বে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালস। কিন্তু লকডাউনের মধ্যে ম্যাচগুলোর ভাগ্যে কী আছে?

উত্তর জানা গেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছ থেকে। তারা আশ্বস্ত করেছে, লকডাউনের কোনো প্রভাব পড়বে না আইপিএলের সূচিতে। অর্থাৎ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে আইপিএলের ম্যাচগুলো।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমসিএ-র এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা সিটি মিউনিসিপাল কমিশনারের কাছ থেকে বার্তা পেয়েছি। এমসিএকে আশ্বস্ত করা হয়েছে যে লকডাউনের কোনো প্রভাব আইপিএলের ওপর পড়বে না। তবে অন্যান্য ক্রিকেটীয় কর্মকাণ্ড জরুরি ভিত্তিতে বন্ধ করে দেয়া হবে। বায়ো সিকিউর বাবলের মধ্যে করা সব আয়োজন নির্বিঘ্নভাবেই চলবে।’

আগামী ১০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ম্যাচটি দশটি আয়োজন করবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিট্যালস, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31