IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে আগুনে পাঁচ দোকান ভুষ্মিভূত, ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি

নিয়ামতপুরে আগুনে পাঁচ দোকান ভুষ্মিভূত, ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ীহাট বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৬০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার তার সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো মা ইলেক্ট্রনিক্স সেন্টার, নিসুরা ইন্টারপ্রাইজ, রিতা টেলিকম এন্ড কসমেটিকস্্ ষ্টোর, সোহাগী পান স্টোর ও মর্তুজা হোটেল।

মা ইলেক্ট্রনিক্স সেন্টারের স্বত্তাধিকারী আশরাফুল ইসলাম আপেল বলেন, আমার যমুনা ইল্কেট্রনিক্সের শো-রুম ছিল, প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই। আমি এখন নিঃস্ব। আমার ন্যাশনাল ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে ২০ লক্ষ টাকা সিসি লেঅন রয়েছে। আমি এখন কিভাবে সেই লোন শোধ করবো। এই ব্যবসার উপরই আমার রুজি রোজগার। এখন কি করে সংসার চালাবো। কিভাবে সন্তানদের মানুষ করবো। সংশ্লিষ্ট মহলের কাছে আমার আকুল আবেদন আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে পুনরায় সম্মানজনকভাবে জীবন যাপন করার সুযোগ করে দেবেন।

নিসুরা ইন্টারপ্রাইজের মালিক মঞ্জুর রাসেল বলেন, আমার ডিস এবং ইন্টারনেটের ব্যবসা। সব যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৫ লক্ষাধীক মালামাল পুড়ে ছাই গেয়ে গেছে। ফায়ার সার্ভিস খুব দ্রæতই আসছিল। কিন্তু পথে ফায়ার সার্ভিসের গাড়ী রাস্তার নিচে উল্টে যাওয়ায় মান্দা এবং নাচোল থানার ফায়ার সার্ভিস আসতে দেরী হওয়ায় ক্ষয়-ক্ষতি বেশী হয়েছে। আমাদের ধারণা ৫টি দোকানে প্রায় ৬০ লক্ষাধিক মালামাল পুড়ে গেছে।

রিতা টেলিকম সেন্টার এন্ড কসমেটিকস এর মালিক আব্দুল গনি বলেন, আমার প্রায় ২ লক্ষাধীক মালামাল পুড়ে গেছে। এটি আমার মার্কেট। আমি না হয় কোন রকমে আবার শুরু করতে পারবো। কিন্তু আমার পার্শ্বের দোকান আপেল, মর্তুজা এবং কামালদের সব শেষ হয়ে গেছে। তাদের কি হবে।

নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) আরশেদ আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্তলে রওনা হই। কিন্তু পথি মধ্যে দ্রæত যাওয়ার কারণে বাহাদুরপুর ইউনিয়নের জারুল্যাপুর গ্রামের মোড়ে আমাদের গাড়ী উল্টে রাস্তার নিচে পড়ে যায়। অল্পের জন্য আমাদের লোকজন বেঁচে যায়। আমাদের গাড়ী উল্টে যাওয়ায় আমরা তানোর এবং নাচোল ফায়ার স্টেশনে সংবাদ দিলে তারা এস আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রæটি থেকে এ আগুন লেগেছে।

ফায়ার স্টেশন ইনচার্জের অভিযোগ, রাস্তাগুলো অনেক বেশী আঁকাবাঁকা এবং সরু হওয়ায় আমাদের গাড়ীটি দুর্ঘটনার স্বীকার হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31