IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> মামলা প্রত্যাহার না হলে সোমবার লালমনিরহাটে হরতালের ডাক ছাত্রলীগের

মামলা প্রত্যাহার না হলে সোমবার লালমনিরহাটে হরতালের ডাক ছাত্রলীগের

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টায় জেলা ছাত্রলীগ অফিসে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।

এর আগে সন্ধ্যায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মামলা প্রত্যাহারের দাবিতে থানায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাপ্পু বলেন, লালমনিরহাট জেলায় এক যুগ ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান একনায়কতন্ত্র কায়েম করে লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা করছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান তার আপন ভাগনে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হতে না পারায় বক্করের সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন পায়তারা করে আসছেন।

ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর এর প্রতিবাদ করায় প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলালসহ সর্বসাধারণের সমর্থনে জনপ্রিয়তার শীর্ষে উঠছিলেন। তাকে দমাতেই অ্যাডভোকেট মতিয়ার তার আপন বোনের বাড়িতে হামলা ও বোনকে আহত করার মিথ্যা নাটক সাজিয়ে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করকে দায়ী করে শুক্রবার বিকেলে সদর থানায় একটি অভিযোগ দেন।

বিষয়টি ছাত্রলীগের নেতাকর্মীদের কানে আসার পরপরই এর প্রতিবাদ জানায়। সেইসাথে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও থানায় অবস্থান নেয়।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল দেয়া হবে। এরপরও যদি সমাধান না হয়, তাহলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

মুঠোফোনে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের এই ভিত্তিহীন অভিযোগ। এ হামলার সাথে তিনি বা তার প্রিয় সংগঠন ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31