IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে ৭ দিনে মৃত্যু ৪৪৮

দেশে ৭ দিনে মৃত্যু ৪৪৮

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লকডাউন বা বিধিনিষেধ আরোপের পরেও সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী থাকায় সঙ্কট আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে দেশে রেকর্ডসংখ্যক ৪শ’ ৪৮ জন হয়ে মারা গেছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৬৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।0

গত ২৪ ঘণ্টায় (শনিবার) করোনায় দেশে রেকর্ডসংখ্যক ৭৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল ৫৩ জন, ৫ এপ্রিল ৫২ জন, ৬ এপ্রিল ৬৬ জন, ৭ এপ্রিল ৬৩ জন, ৮ এপ্রিল ৭৪ জন, ৯ এপ্রিল ৬৩ জন এবং ১০ এপ্রিল ৭৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মৃত্যুর হার ৩০ শতাংশ বেড়েছে। গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত মোট ৩৪৪ জনের মৃত্যু হয়। আর ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল- এই ৭ দিনে মারা গেছেন ৪৪৮ জন।

গত এক সপ্তাহে ২ লাখ ২০ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ১৮ দশমিক ৭৫ শতাংশ বেশি।

এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা মোট ৪৮ হাজার ৬৬০ জন। এই সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ২৬ দশমিক ৪৮ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৪ এপ্রিল ৭ হাজার ৮৭ জন, ৫ এপ্রিল ৭ হাজার ৭৫ জন, ৬ এপ্রিল ৭ হাজার ২১৩ জন, ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জন, ৮ এপ্রিল ৬ হাজার ৮৫৪ জন, ৯ এপ্রিল ৭ হাজার ৪৬২ জন এবং ১০ এপ্রিল ৫ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে সুস্থও হয়েছে বেশি রোগী। সুস্থ রোগীর সংখ্যা ৪২ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেসময় থেকে টানা সাত দিনে এত রোগী শনাক্ত হয়নি।

দেশে এ পর্যন্ত মোট ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৬৬১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

অন্যদিকে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলো সরকার। যা লকডাউন হিসেবেই পরিচিতি পায়। আজ এর শেষদিন হলেও ধারাবাহিকভাবে ১২ ও ১৩ এপ্রিলও চলবে। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হবে সাতদিনের কঠোর লকডাউন।

এবিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন শুরু হবে। এই সময়ে জরুরি সেবা ছাড়া সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সব ধরণের অফিস এবং একই সাথে কল কারখানাও বন্ধ থাকবে। কঠোর লকডাউনের সময় যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31