IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> লাইফস্টাইল >> কফি বিলাস

কফি বিলাস


ধূমকেতু নিউজ ডেস্ক : ডালগোনা কফি
যা লাগবে: ইনস্ট্যান্ট কফি ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, গরম পানি ২ টেবিল চামচ ও গরম দুধ পরিমাণমতো।
যেভাবে করবেন: কফি, চিনি ও পানি সমান পরিমাণে নিয়ে হুইস্ক বা বিটার দিয়ে বিট করে ফোম করুন। এবার গ্লাসে বা কাপে গরম দুধ ঢেলে দিন। কিছু অংশ খালি রাখবেন, তাতে ফোম ঢেলে দিন। এবার পরিবেশন করুন মজাদার ডালগোনা কফি।

ক্যাপাচিনো কফি
যা লাগবে: ইনস্ট্যান্ট কফি ২ চা চামচ, গরম পানি ২৫ মিলি, ঘন দুধ ১৮০ মিলি, ফ্রেশ ক্রিম ১ টেবিল চামচ ও দারুচিনি পাউডার ১ চিমটি।
যেভাবে করবেন: কাপে কফি রেখে তাতে পানি ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে কফিতে ঢেলে দিন। ভালোভাবে মিশিয়ে নিন। দুধের মধ্যে ক্রিম দিয়ে গরম করুন। গরম হওয়ার পর নামিয়ে কিছুক্ষণ বিট করে ফোম তৈরি করুন। কাপে কফি রেখে তার ওপর ফোম করা দুধ আস্তে আস্তে ঢেলে দিন। দুধ ঢালার সময় ঘুরিয়ে ঘুরিয়ে ঢালুন তাহলে একটি ডিজাইন তৈরি হবে। ব্যাস হয়ে গেল মজাদার ক্যাপাচিনো কফি।

মোকা কফি
যা লাগবে: ইনস্ট্যান্ট কফি ২ চা চামচ, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, গরম পানি ২৫ মিলি ও ঘন দুধ ১৭০ মিলি।
যেভাবে করবেন: কাপে কফি দিয়ে তাতে গরম পানি ঢেলে দিন। ভালো করে মিশিয়ে চকলেট সিরাপ দিন। কফি-চকলেট সিরাপের পরিমাণ সমান সমান হবে। মিল্ক বিটার দিয়ে ফোম করে আস্তে আস্তে কাপে ঢেলে দেন।

কোল্ড মোকা ফ্ল্যাপে
যা লাগবে: ফ্ল্যাপে পাউডার ১ স্কোপ, কফি ৩ চা চামচ, গরম পানি ৩৫ মিলি, চকলেট সিরাপ ২০ মিলি ও দুধ ৩৫ মিলি।
যেভাবে করবেন: গরম পানিতে কফি মিশিয়ে তাতে চকলেট সিরাপ, বরফ ও দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। বরফ গলে গেলে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। উপরে হুইপ ক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন।

পিস্টাশিও লাটে
যা লাগবে: ইনস্ট্যান্ট কফি ২ চা চামচ, গরম পানি ২৫ মিলি, ঘন দুধ ১৭০ মিলি ও পেস্তা বাদাম গুঁড়া ১ টেবিল চামচ। ?
যেভাবে করবেন: গরম পানিতে কফি মিশিয়ে নিন। দুধ ৬৫ ডিগ্রি হিট করে হ্যান্ড বিটারে বিট করুন। অর্ধেক পেস্তা বাদাম দুধে মিশিয়ে দিন। দুধ কফিতে আস্তে আস্তে ঢেলে দিন। সবশেষে পেস্তা বাদামের গুঁড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

এসপ্রেসো মাকিয়াটো
যা লাগবে: কফি ৪ চা চামচ, গরম পানি ৫০ মিলি, ঘন দুধ ১৬০ মিলি ও চিনি প্রয়োজনমতো।
যেভাবে করবেন: দুধ চুলায় গরম করে বিট করুন। খুব বেশিক্ষণ করবেন না, বাবল ওঠার আগেই বন্ধ করে দিন। ওপর থেকে ফোমটা উঠিয়ে চামচ দিয়ে বাকি ফোমটা ঢেলে দিন।

আমেরিকানো
যা লাগবে: ইনস্ট্যান্ট কফি ৪ চা চামচ ও গরম পানি ৫০ মিলি।
যেভাবে করবেন: কাপে কফি নিয়ে তাতে গরম পানি দিন। কিছুক্ষণ বিট করে নিন। কফির দ্বিগুণ গরম পানি দিয়ে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930