IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজশাহী >> এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

mp

ধূমকেতু প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে ৩টার দিকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।

রামেকের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, সাংসদ ফজলে হোসেন বাদশার চিকিৎসায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. খলিলুর রহমানকে প্রধান করে ১৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে মেডিকেল বোর্ডের বৈঠকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর দুপুর ২টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তাকে হাসপাতাল থেকে বের করা হয়।

ডা. সাইফুল বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রাত ৯টার দিকে ফজলে হোসেন বাদশা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভিআইপি ক্যাবিনে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

ডা. খলিলুর রহমান বলেন, ভর্তির সময় তার অক্সিজেন স্যাচুরেশনের লেভেল ৯৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে উঠানামা করছিল। তার শারীরিক অবস্থা ভাল আছে। তবে তার ডায়াবেটিকসহ অন্য কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে ডিডাইমার রিপোর্ট অস্বাভাবিক এসেছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় দেবু জানান, রাজশাহীতে সাংসদ ফজলে হোসেন বাদশাই প্রথম ব্যক্তি যিনি দুই ডোজ করোনার টিকা সবার আগে নিয়েছিলেন। এরপরও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

তিনি আরও জানান, গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ নেন এমপি বাদশা। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তার তীব্র জ্বর শুরু হয়। এরপর গত মঙ্গলবার তিনি নমুনা দেন। বুধবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31