IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ক্রেতা সমাগম কম রাজশাহীর ইফতারের দোকানগুলোতে

ক্রেতা সমাগম কম রাজশাহীর ইফতারের দোকানগুলোতে

ধূমকেতু প্রতিবেদক : বছর ঘুরে আবার এসেছে সিয়াম-সাধনা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। মাহে রমজানে বিগত বছরগুলোতে ইফতারি পসরা সাজিয়ে বসতেন হোটেল মালিক ও কর্মচারীরা। এবার একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। করোনা মহামারি পরিস্থিতি হওয়ায় এবার এসবের প্রতি তেমন আগ্রহ নেই নগরবাসীর। নগরের বিভিন্ন এলাকার হোটেল মালিকরা সীমিত আকারে ইফতারি পসরা সাজালেও ক্রেতার তেমন ভিড় নেই। যেখানে অন্য বছরগুলোতে বিকেলের আগেই ইফতারি কিনতে ক্রেতারা ভিড় জমাতেন। এ বছর ভিড়তো নেই বরং ইফতারের দোকানে ক্রেতার দেখা নেই বললেই চলে। তাই বিক্রেতারাও অলস সময় কাটাচ্ছেন। এমন তথ্য জানিয়েছেন ইফতার সামগ্রী বিক্রেতারা। তবুও যদি কিছু বিক্রি হয় সেই আশায় ক্রেতার অপেক্ষা করে ইফতারি সামগ্রী নিয়ে বসে আছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেয়া হয়। তারপর থেকে এ পর্যন্ত বন্ধই রয়েছে। তার মধ্যেই আসে পবিত্র মাহে রমজান। সেই রমজানেও বিক্রেতারা তেমন ব্যবসা করতে পারেননি। কারণ পুরো রমজান জুড়েই লকডাউন ছিল। এবারো প্রথম রমজান থেকেই সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। গত বছরের মতো এবারো প্রথম রমজান থেকে করোনা সংক্রমণ যাতে আর ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে।

লকডাউনের মধ্যেও জরুরী সেবার কিছু প্রতিষ্ঠান খোলা রয়েছে। সেগুলোর মধ্যে শর্ত সাপেক্ষে কিছু খাবার হোটেল খোলার অনুমতি আছে। কিন্ত অন্যান্য বছরের মতো ইফতার সামগ্রী নিয়ে বসলেও ক্রেতা পাচ্ছেন না তারা। বৃহস্পতিবার ২য় রমজান বিকেলে নগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কিছু কিছু হোটেলে ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে। কিন্ত ক্রেতা নেই। ক্রেতার সংখ্যা খুব কম। ভিড় নেই।

রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারি রিয়াজ বলেন, এবার ইফতারি তেমন বিক্রি হচ্ছে না। তবুও সীমিত পরিসরে ইফতার সামগ্রী বিক্রির জন্য খোলা রাখা হয়েছে। কিছু ক্রেতা ইফতার কিনতে আসছে। ব্যবসার অবস্থা একেবারেই মন্দা। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।

এদিকে, অন্যান্য বছরের রমজানের সময় পাড়া-মহল্লায় ভ্রাম্যমাণ ইফতারির দোকান দেখা গেলেও এবার তেমন দেখা যায়নি। ইফতারি কিনতে ক্রেতাদের আগ্রহ নেই। এবার ভাজা-পোড়াসহ মুখ রোচক খাবার বাড়িতে গৃহিনীরাই তৈরি করছেন। যে কারণে তারা এই মহামারির মধ্যে ইফতারি কিনতে বাইরে বের হচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31