IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> দু’বছর ধরে নিখোঁজ বৃদ্ধাকে ফিরে পেলো স্বজনরা

দু’বছর ধরে নিখোঁজ বৃদ্ধাকে ফিরে পেলো স্বজনরা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : দু’বছর আগে নিখোঁজ হয়েছিলেন রাজশাহীর পবা উপজেলার হাটপারিলা গ্রামের স্বামী পরিত্যক্তা অশীতিপর মর্জিনা বেগম (৮০)। ওই গ্রামে তার ছোট ছেলে মজিবর রহমানের সাথে থাকতেন তিনি। তাঁর আরো তিন মেয়ে রয়েছে। তারা সকলেই বিভিন্ন স্থানে তাকে খুঁজে ফেরেন।

গত ১৩ এপ্রিল নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহাদেবপুর-নজিপুর পাকা সড়কের সুজাইল মোড় নামক স্থানে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেন। সেখান থেকে খবর পেয়ে রাত ১০টা ২১ মিনিটে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে সেখানে অভিযান চালান একদল মানবিক পুলিশ। অন্যদের মধ্যে থানার এসআই জাহাঙ্গীর আলম, কনষ্টেবল আল আমিন, কনষ্টেবল ফারজানা আক্তার, কনষ্টেবল সালমা আক্তার তার সঙ্গে ছিলেন। তারা বৃদ্ধা মর্জিনা বেগমকে সেখানে ক্ষুধার্ত, অসুস্থ্য, জীর্ণ শীর্ণ ও দূর্বল অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাকে স্যালাইন পুশসহ চিকিৎসা দেয়া হয়। তিনি ঠিকমত কথা বলতে পারছিলেন না।

বিষয়টি থানা পুলিশের ফেসবুক একাউন্টে পোষ্ট করলে তার পরিচয় জানা যায়। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএমের নির্দেশে মহাদেবপুর থানা পুলিশ ১৬ এপ্রিল রাত আড়াইটায় রাজশাহীর পবা উপজেলার হাটপারিলা গ্রামে উপস্থিত হয়ে মর্জিনা বেগমকে তার ছেলে মজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

দীর্ঘ দু’বছর পর হারানো মাকে ফিরে পেয়ে মজিবর রহমান ও তার পরিবারের সদস্যরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। হাউমাউ করে কাঁদতে থাকেন তারা। তারা থানা পুলিশকে শ্রদ্ধা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31