IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে তিনটি ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা

মহাদেবপুরে তিনটি ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

১৮ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজারে অবৈধভাবে গড়ে ওঠা আল আমীন ব্রিকস এ অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া উপজেলার খাজুর ইউনিয়নের সরকার এন্ড সন্স ব্রিকস এবং খান এন্ড সন্স ব্রিকস এ নগদ ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় ২টি মামলায় ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সকল অভিযানের সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করা হয়েছে।

মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছারপত্র ও লাইসেন্স না থাকায় আল আমীন ব্রিকসের ৪০ হাজার টাকা ও সরকার এন্ড সন্স ব্রিকস এবং খান এন্ড সন্স ব্রিকস এর লাইসেন্স নবায়ন না থাকায় ১৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, অত্র উপজেলায় অবৈধ ভাবে কোন ইটভাটা চলতে দেয়া হবে না। অভিযানে যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে অভিযানের ধারা অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31