IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বিদ্যুৎস্পর্শে দুই জনের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে দুই জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, বৈদ্যুতিক সট সার্কিটে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন, জামিরদিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২৭) ও তার কর্মচারী অমিত (২৬)।

তাদের বাঁচাতে গিয়ে আলফাজের বাবা আলিম উদ্দিনও (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাজ উদ্দিন জামিরদিয়া এলাকায় ইন্টারনেটের ব্যবসা করেন। রাতে ওই এলাকায় ইন্টারনেটের সংযোগ দেয়ার জন্য তার কর্মচারী অমিত টিনের চালায় ওঠেন।

এ সময় অমিত বিদ্যুতায়িত হয়ে চালের সঙ্গে আটকে থাকেন। নিচ থেকে আলফাজ তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তিনিও চালে ওঠলে বিদ্যুতায়িত হন।

খবর পেয়ে আলফাজের বাবা আলিম উদ্দিন এসে বিদ্যুতের তার কাটতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলফাজ ও অমিত মারা যান। আর আলিম উদ্দিনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31