IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> স্বেচ্ছাসেবক লীগের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার

স্বেচ্ছাসেবক লীগের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ এর বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর সার্বিক সহযোগীতায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে ডেমরা যাত্রাবাড়ী কদমতলী ও শ্যামপুরে হতদরিদ্র অসহায় কর্মহীন ৬,৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

সোমবার (৩ মে) বেলা ১১ টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় হতদরিদ্র অসহায় কর্মহীন ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথচলা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছে। তিনি সকল নেতাকর্মীকে মানবিক সেবা নিয়ে মানুষের পাশে থাকার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে ভয় কে জয় করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত। মানবিক সেবা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে থাকার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক শাহ্জালাল মুকুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন পলাশ, কার্যনির্বাহী সদস্য অ্যাডঃ জাহেদুল আলম জাহিদ, সদস্য মির্জা মুরশেদুল আলম মিলন, মোতালেব হোসেন অপু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আকবর আলী, যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক গাজী সুমন, যুগ্ম আহবায়ক জানে আলম জানু, কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাজী সোহেল সহ মহানগর দক্ষিণ, ডেমরা যাত্রাবাড়ী কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31