IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপিফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিতদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূত
Home >> অর্থনীতি >> বিশেষ নিউজ >> বিশ্বের ৮৬ শতাংশ ইলিশই বাংলাদেশে

বিশ্বের ৮৬ শতাংশ ইলিশই বাংলাদেশে

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলার মাছ ইলিশ। বাংলাদেশের ভৌগলিক নিদর্শক বা জিআই পণ্য। সাগরে বাস হলেও ডিম পাড়তে আসে নদীতে। কিন্তু অবাধে ইলিশ শিকার ও নদী দূষণে ধীরে ধীরে কমতে থাকে ইলিশ উৎপাদন। তবে ২০১৭ সালের পর থেকে প্রতিবছরই বাড়ছে ইলিশের উৎপাদন।

তবে আগের সব রেকর্ড ভেঙে এবার বিশ্বে চাহিদার ৮৬ শতাংশ ইলিশ উৎপাদন হয়েছে বাংলাদেশে। দুই বছরের মধ্যে বেড়েছে ২১ শতাংশ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, সরকারের নানা উদ্যোগে প্রতি বছরই উৎপাদন বাড়ছে। উৎপাদনের এই ধারা অব্যাহত রাখতে নদীতে ইলিশ বিচরণের পরিবেশ ঠিক রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

২০১৬-১৭ সালে বিশ্ব চাহিদার উৎপাদন ৬৫ শতাংশ, চলতি বছর ৮৬ শতাংশ, চলতি বছর ইলিশের গড় ওজন ৯৫০ গ্রাম, আগের বছর যা ছিল ৫৫০ গ্রাম।

উৎপাদন বাড়াতে অভয়াশ্রম বৃদ্ধি, জাটকা নিধন বন্ধ, জেলেদের আর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে ডিম ছাড়ার সময় ইলিশ ধরা বন্ধ করাসহ নেয়া হয় নানা উদ্যোগ।

এ ব্যাপারে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘জাটকা নিধন রোধ ও মা ইলিশ ধরা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের কারণে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। যা সারা বিশ্বের মোট উৎপাদনের ৮৬ ভাগ।’

বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে নৌ-চলাচল কম থাকায় ইলিশ নদীতে বাধাহীনভাবে ঢুকেছে। এছাড়া পানিতে ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন বেশি থাকায় পর্যাপ্ত খাবার পাওয়ায় গড় ওজনও বেড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রোকনোজ্জামান বলেন, ‘দূষণের পরিমাণ কমে যাওয়ায় নদীতে ইলিশের আধিক্যটা বেড়েছে। ফলে, অধিক পরিমাণ ও সময়মতো খাবার গ্রহণের ফলে মাছের ওজন বেড়েছে।’

ভবিষ্যতে এই ধারা রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান এই বিশেষজ্ঞ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031