IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে এনজিও কর্মিদের হানায় বিপাকে ঋণগ্রহীতারা

রাজশাহীতে এনজিও কর্মিদের হানায় বিপাকে ঋণগ্রহীতারা

ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দরিদ্র মানুষেরা বিভিন্ন কর্মকান্ড করেন। কেউ ব্যবসা, কেউ গরু, ছাগল পালন আবার কেউ রিকশা বা অটোরিকশা কিনেন। করোনার থাবায় কর্মহীন পড়েছেন অনেকে। আবার কারো কারো যা আয় হচ্ছে তা দিয়ে কোনমতে সংসার চালানো কষ্ট সাধ্য। সেখানে এনজিওর কিস্তির টাকা দেয়া অসম্ভব হয়ে পড়েছে। বেশি বেকায়দায় পড়েছেন রিকশা ও অটোরিকশা চালক ও দিনমজুররা। এখন ‘সর্বাত্মক লকডাউন’ পরিস্থিতিতে রাজশাহীর এই রিকশা-অটোরিকশার চালকেরা কিস্তি দেয়া নিয়ে পড়েছেন চরম বেকায়দায়। তাদের সাথে সাথে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন বেকায়দায়। লকডাউনে আয় কমায় অনেকে কিস্তি দিতে পারছেন না। এ নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে এনজিও’র লোকেরা বাড়িতে বাড়িতে এসে হাঙ্গামা করছে।

এদিকে গতবছর লকডাউনের সময় বেসরকারি সংস্থার (এনজিও) ঋণের কিস্তি আদায় নিয়ে নিষেধাজ্ঞা জারি করে নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। কিন্তু এবার এক সপ্তাহের লকডাউন বেড়ে ১৬ মে পর্যন্ত হলেও এখন পর্যন্ত এনজিও’র কিস্তি শিথিল করা হয়নি। ফলে লকডাউনেও কিস্তি দিতে হচ্ছে। তবে জেলা প্রশাসন বলছে, জোর করে কিস্তি আদায় করতে এনজিওগুলোকে বারণ করা হয়েছে।

আর রিকশা-অটোরিকশা চালকেরা বলছেন, তাঁদের কিস্তি দিতেই হচ্ছে। তাই কিস্তির টাকা জোগাড় করতে এই লকডাউনের মধ্যেও রিকশা-অটোরিকশা নিয়ে নগরীর রাস্তায় বের হতে হচ্ছে। রাস্তায় এসে অবশ্য তাঁরা পড়েছেন পুলিশের বাঁধার মুখে। কখনও কখনও পুলিশ তাঁদের রিকশার চাকার বাতাস ছেড়ে দিয়েছে। যাত্রী নামিয়ে দেয়া হয়েছে। তারপরও বেকায়দায় পড়া চালকেরা শহরের রাস্তায় থাকছেন। তাঁরা বলছেন, খুব প্রয়োজনেই তাঁরা বের হয়েছেন। তবে কয়েকদিন থেকে যাত্রী নামিয়ে দেওয়া ও চাকার হাওয়া ছাড়ছে না পুলিশ।

এছাড়া ব্যবসায়ীদেরও তেমন ব্যবসা নেই। একেতো লকডাউন তারওপর রমজান মাস। ফলে বিভিন্ন চা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা মন্দ যাচ্ছে। ফলে তারা কিস্তি নিয়ে বেকায়দায় পড়ছেন।

গত মঙ্গলবার থেকে গত রোববার নগরীর বিভিন্ন পয়েন্টে কথা হয় অন্তত ১৫ জন রিকশা-অটোরিকশার চালকের সঙ্গে। তারা জানান, দু’একজন ছাড়া তাঁদের প্রত্যেকের কিস্তি আছে। বেশিরভাগই ঋণ নিয়েছেন বিভিন্ন এনজিও থেকে। চড়া সুদে কেউ কেউ ঋণ নিয়েছেন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে। এই লকডাউনের মধ্যেও তাঁদের কিস্তি দিতে হচ্ছে। আর এ জন্যই তাঁরা রাস্তায় বের হচ্ছেন। কড়া লকডাউনে মোড়ে মোড়ে পুলিশ থাকার কারণে তাঁরা গলিপথ দিয়ে রিকশা-অটোরিকশা চালিয়েছেন।

নগরীর রেলগেট এলাকায় রিকশা নিয়ে বসে ছিলেন হাবিবুর রহমান (৩৭)।

তিনি জানালেন, নগরীর বিলশিমলা এলাকায় তাঁর বাড়ি। শহরে চিকন চাকার রিকশা চলাচল নিষিদ্ধ করা হলে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি মোটা চাকার রিকশা কেনেন। প্রতিসপ্তাহের রোববার তাঁকে কিস্তি দিতে হয়। গত রোববার দিয়েছেন। কিস্তি ঠিকই দিতে হচ্ছে।

হাবিবুর বলেন, এই লকডাউনে রাস্তায় বের হলে বিপদ, না বের হলে আরও বিপদ। এনজিও’র লোকেরা বাড়িতে এসে হাঙ্গামা করবে। তাই বাধ্য হয়েই রিকশা নিয়ে বের হচ্ছেন। নগরীর পথেঘাটে অবশ্য এখন মানুষের চলাচল কম। লকডাউনের ভেতর রিকশায় যাত্রী বেশি পাওয়া যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে।

গত মঙ্গলবার রাতে হাসপাতালের সামনে বসে ছিলেন শাহীন আলী (২৪)। তিনি জানালেন, তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। স্ত্রীকে নিয়ে তিনি থাকেন নগরীর সাধুর মোড় এলাকায়। পারিবারিক প্রয়োজনে তিনি দুটি এনজিও থেকে ২০ হাজার টাকা করে ঋণ নিয়েছেন। একটির কিস্তি দেয়া লাগে সপ্তাহে ৫০০ টাকা। অন্যটির কিস্তি মাসে দুই হাজার টাকা। লকডাউনের ভেতর তিনি ৫০০ টাকার কিস্তি দিয়েছেন। সামনে ৬ তারিখ মাসিক কিস্তি লাগবে। অটোরিকশার চালক মনির হোসেন (৫৫) জানালেন, স্ত্রী জাহানারা বেগমের চোখের অস্ত্রোপচারের জন্য তিনি ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সপ্তাহে তাঁকে দেড় হাজার টাকা কিস্তি দিতে হয়।

মনির বলেন, গত বুধবার বাড়ি থেকে এনজিও মাস্টার কিস্তি নিয়ে গেছে। বলেছিলাম- লকডাউনের ভেতর কিস্তি দিব না। কিন্তু মাস্টার বলেছে- কিস্তি দিতেই হবে। মনির জানান, অটোরিকশা চালিয়ে আগে তিনি প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার টাকা আয় করতেন। এখন ৪০০ থেকে ৫০০ টাকায় নেমে এসেছে। এই দিয়েই সংসার চালাচ্ছেন, কিস্তিও চালাচ্ছেন।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উপপরিচালক (প্রশাসন শাখা) আবু বকার সিদ্দিক বলেন, গতবছর লকডাউনের সময় আমরা এনজিও’র কিস্তি আদায়ে নিষেধাজ্ঞা দিয়ে সার্কুলার দিয়েছিলাম। এবার দেয়া হয়নি। এবার লকডাউনের ব্যাপারে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। সে জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি পক্ষ থেকে আলাদা সার্কুলার দেয়া হয়নি। তাছাড়া স্থানীয়ভাবেই প্রশাসন বিষয়টা দেখতে পারে।

রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, এবার লকডাউনে কিস্তি আদায় করা যাবে না এ রকম কোনো সরকারি নির্দেশনা দেখিনি। তবে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা স্থানীয়ভাবেই সকল এনজিওকে বলে দিয়েছি- লকডাউনের ভেতর জোর করে কিস্তি আদায় করা যাবে না। কেউ যদি স্বেচ্ছায় দেয় তাহলে সেটা নেয়া যাবে। কোনো এনজিও যদি জোর করে আর ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ করেন, তাহলে ওই এনজিও’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31