IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধারফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগে, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভারাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় একদিনে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ১৬০ জন। নতুন ৩ জন নিয়ে বিভাগে করোনায় মারা গেল ২২৪ জন। আর করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ১০২ জনে। গত দিনের তুলনায় এদিন বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত ১০ হাজার ৯১০ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।

শনাক্ত হওয়া ১৬ হাজার ১০২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪১৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৬১৯ জন, নওগাঁ ১০৮৭ জন, নাটোর ৭৩৯ জন, জয়পুরহাট ৮৮৩ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৯৩৯ জন, সিরাজগঞ্জ ১৭৭৩ জন ও পাবনা জেলায় ৯১৬ জন।

বিভাগে মারা যাওয়া ২২৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৭ , চাঁপাইনবাবগঞ্জ ১১ জন, নওগাঁ ১৫, নাটোর ৩ জন, জয়পুরহাট ৪ জন, বগুড়া জেলায় ১৩৪ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।

সুস্থ হওয়া ১০ হাজার ৯১০ জনের মধ্যে রাজশাহী ২৪৪৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৯৮ জন, নওগাঁ ৯৩১ জন, নাটোর ৪২১ জন, জয়পুরহাট ২১৭ জন, বগুড়া জেলায় ৪ হাজার ৭৯৭ জন, সিরাজগঞ্জ ৮৯৩ জন ও পাবনা জেলায় ৮০৪ জন।

রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২৮৬৯ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১৮৫ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৪ হাজার ৮৬৯ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930