IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওররুয়েটের উপ-উপাচার্যের সাথে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় ৮১ হাজার টাকা জরিমানাসিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তেরমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির যে কোনো দিন রায়মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধননিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারপোরশায় ব্রাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী বিভাগে করোনা শনাক্ত ১৬ হাজার ছড়ালো

রাজশাহী বিভাগে করোনা শনাক্ত ১৬ হাজার ছড়ালো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় রাজশাহীতে দুইজন ও বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫৩ জন।

বুধবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১০২ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২২৪ জন এবং সুস্থ্য হয়েছেন ১০ হাজার ৯১০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, নওগাঁয় ৩১ জন, নাটোরে ১৪ জন, জয়পুরহাটে ২৩ জন, বগুড়ায় ৪২ জন ও সিরাজগঞ্জে ১৩ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৯৩৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ১৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬১৯ জন, নওগাঁয় ১ হাজার ৮৭ জন, নাটোরে ৭৩৯ জন, জয়পুরহাটে ৮৮৩ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৭৭৩ জন ও পাবনায় ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২২৪ জন। এর মধ্যে রাজশাহীতে ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে তিনজন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ১৩৪ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ হাজার ৯১০ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৪৪৯, চাঁপাইনবাবগঞ্জে ৩৯৮ জন, নওগাঁয় ৯৩১ জন, নাটোরে ৪২১ জন, জয়পুরহাট ২১৭ জন, বগুড়ায় ৪ হাজার ৭৯৭ জন, সিরাজগঞ্জ ৮৯৩ জন ও পাবনায় ৮০৪ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031