IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় জিলাপী ব্যবসায় স্বাবলম্বী নজরুল

সিংড়ায় জিলাপী ব্যবসায় স্বাবলম্বী নজরুল

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় সুস্বাদু, মচমচে জিলাপী তৈরী করে খুচরা ও পাইকারী ব্যবসায় স্বাবলম্বী হয়েছেন নজরুল নামের এক জিলাপী কারিগর। এই জিলাপী কারগিরের বাড়ি উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে। সেই ভোর বেলা থেকেই আটা,পানি, চিনি গুলিয়ে চুলায় বসেন নজরুল।

জিলাপীর পাশা পাশি তৈরী করেন, নেমটি, মদন কটকটি, চানাচুর,বন্দিয়া সহ নানা রকম মুখরোচক খাবার। তার এই কাজে সহযোগিতা করেন, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা। স্থানীয় বিয়াশ,বারুহাস, বড়গ্রাাম হাটে নিজেই খুচরা বিক্রয় করেন। তবে বাড়িতে মচমচে সুস্বাদু জিলাপী পাইকারী নিতে আসেন অনেক ক্ষুদে ব্যবসায়ীরা। প্রায় ৩০ বছর ধরে এই ব্যবসায়ের সাথে জড়িত নজরুল। সততা, নিষ্ঠা আর কঠোর পরিশ্রমে জিলাপী কারিগর নজরুল আজ স্বাবলম্বী।

মাটির টিনশেড বাড়ি থেকে করেছেন ছাদ ঢালাই পাকা বাড়ি। চার মেয়ের মধ্যে তিন মেয়েকেই বিবাহ দিযেছেন। মাঠে চার বিঘা কিনেছেন ধানী জমি। বাড়িতে আছে একটি দুধাল গাভীসহ চারটি গরু। জিলাপী ব্যবসা করেই সংসারের অভাব ঘুচিয়েছেন নজরুল। সম্প্রতি নজুরুলের বাড়িতে গিয়ে কথা হলো তার সাথে। নজরুল শুনালো তার পিছন ফেরার গল্প।

নজরুল বলেন, আজ থেকে ৩০ বছর আগের কথা। সবে মাত্র বিবাহ করেছি। পরের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে কোন রকম দিন কাটে। সংসারের অভাব যায় না। এভাবে কিছু দিন কেটে যাওয়া পর একদিন পাশের সোনাপাতিল গ্রামের জালসায় গিয়ে এক জিলাপী ব্যবসায়ীর সাথে পরিচয় হয়। সেখান থেকেইে জিলাপী তৈরী করা শিখি। এর পর বাড়িতে এসে শুরু করি জিলাপী তৈরী। এভাবেই আমার ব্যবসা ও জিলাপীর সুনাম ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে আমি এখন অনেক অনেক সুখি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31