ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে রাজশাহী জেলায় কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে বৃহস্পতিবার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ লাইন্সে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার-ফোর্সদের শুভেচ্ছা উপহার প্রদান করেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। এসময় তিনি সকলকে আসন্ন ঈদের শুভেচ্ছা জানান এবং ধর্মীয় স¤প্রীতি বজায় রেখে ঈদ উদযাপনের আহ্বান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news