IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
Home >> রাজশাহী >> দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ৬মে বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় মহানগরীর শিরোইল দোশরমন্ডলের মোড়ে অবস্থিত দৈনিক উপচার পত্রিকা অফিসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহ্ফিলে পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম বলেন, দৈনিক উপচার এখন আর শুধু কাগজে নয় অনলাইনেও ইতোমধ্যে পাঠকদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। আজ যারা রাজশাহী থেকে প্রকাশিত অন্যান্য দৈনিক ও ঢাকার জাতীয় দৈনিকে কাজ করছেন তাদের অধিকাংশরাই দৈনিক উপচার হতে উঠে এসে আজ তারা প্রতিষ্ঠিত। পত্রিকায় সংবাদ প্রকাশে পত্রিকায় কর্মরত সাংবাদিকদের গুলি করে হত্যার চেষ্টা করেও উপচার পত্রিকার লেখনি বন্ধ করতে পারেনি জুয়াড়ী ও সন্ত্রাসীরা। আগামীতেও পারবেনা। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি “সংবাদ পত্র ও সাংবাদিকতা” বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংবাদিকতার ক্ষেত্রে সংবাদকর্মীদের যে কোন সমস্যায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে রাজশাহী থেকে প্রকাশিত রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান বলেন, দৈনিক উপচার পত্রিকা একটি বহুল প্রচলিত ও পাঠক নন্দিত পত্রিকা। সেই সাথে সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মানে সহায়ক হিসেবে এ পত্রিকা সাহসী ও কার্যকরী ভূমিকা রাখছে। সমাজের সমস্যা, সম্ভাবনা, নানা রকম অসঙ্গতি, নির্যাতিত মানুষের জীবন চিত্র, উন্নয়ন-অগ্রগতি তুলে ধরতে সব সময়ই অগ্রগামী দৈনিক উপচার। সমাজের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধসহ যে কোন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে উপচার পত্রিকা রাজশাহী জেলার অন্যতম সাহসী দৈনিক। এই পত্রিকায় সংবাদ প্রকাশে পত্রিকায় কর্মরত সাংবাদিকদের গুলি করে হত্যার চেষ্টা করেও পত্রিকার লেখনি বন্ধ করতে পারেনি জুয়াড়ী ও সন্ত্রাসীরা।

মফস্বলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন পত্রিকার মফস্বল সম্পাদক সারোয়ার সবুজ, উত্তরবঙ্গ প্রতিদিনের সম্পাদক এম এ হাবীব জুয়েল, ভোরের আভা অনলাইন পত্রিকার সম্পাদক রেজাউল করীম, দৈনিক উপচার পত্রিকার ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ চৌধুরী, ব্যাবস্থাপনা সম্পাদক সাজিদ রহসন ঈষান, সহ-ব্যাবস্থাপনা সম্পাদক এহেসান হাবীব তারা, দৈনিক সকালের সময়ের বুর্যো প্রধান শাহিনুর রহমান সোনা, দৈনিক অগ্নিবানী ও জাগো নিউজের রাজশাহী প্রতিনিধি ফাইসাল আহম্মেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী মহানগরীর সাধারন সম্পাদক ও আনন্দ টিভির নিজস্ব প্রতিনিধি শামসুল হক, দৈনিক উপচার নিজস্ব প্রতিনিধি আলেক জেন্ডার, গোদাগাড়ী প্রতিনিধি সাইফুল, পত্রিকার প্রধান প্রতিবেদক এস এম আবুল কাজিম বাবু, ফটো সাংবাদিক ফায়সাল আহম্মেদ টকি, আনোয়ার হোসেন, হজরত আলী, রাজপাড়া প্রতিনিধি মামুন, কম্পিউটার অপারেটর আশিক ইকবাল অন্তর প্রমুখ।

দেশবাসীর শান্তি কামনা করে পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার ফারুক আহম্মেদের সঞ্চালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন হাফেজ সোয়ায়েব আলী ও হাফেজ নূর মোহাম্মদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31