IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> দোকানঘর লুট ও তালা মারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দোকানঘর লুট ও তালা মারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাজলায় দোকানঘর লুটপাট ও তালা মারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ ফটোজানালিষ্ট এসোশিয়েশন রাজশাহী জেলা শাখার অফিসে এ সংবাদ সম্মেলন অায়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ কর্তৃপক্ষের নিকট দোকানের তালা খুলে দোকান বুঝিয়ে দেয়ার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আব্দুস সোবহানের পুত্র সাইমুর সজিব।

তিনি জানান, আব্দুস সোবহান (কাচু) ও নাজিম উদ্দিন (নাজু) মতিহার থানাধীন কাজালা বাজারে দুটি দোকান আছে। তাদের বাবা মৃত সুলতান আলী জীবিত অবস্থায় আড়াই কাঠা জায়গা (খতিয়ান নম্বর ১৫০১, আরএস ৭০১) তার পাঁচ সন্তানদের মধ্যে সমান ভাবে রেজিষ্ট্রী করে দেন। যে যার নামে জমি খারিজ করে নেয়। পরবর্তীতে তাঁরা ৫ সন্তান মিলে একটি মার্কেট নির্মাণ করে। প্রত্যেকে দুটি করে দোকান ভাগে পান এবং নিজ নিজ ভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরে ২০০৫ সালে রাস্তা উন্নয়নের কাজে মার্কেটের কিছু অংশ সরকার একোয়ার করেন এবং তাদের ৪ জনের দোকান ঘর বাবদ নিজ নিজ টাকা পরিশোধ করে দেন। কাদের আলী, আবু তালেব, নজিম উদ্দিন, আব্দুস সোবহান নিজ নিজ নামীয় টাকা বুঝে পায়। পরবর্তীতে তাদের মধ্যে আব্দুল কাদেরের পুরা অংশ সরকার একোয়ার করে নেয়। আবু তালেবের দুই ফিটের মতো জায়গা থেকে যায়, নাজিম উদ্দিন ও আব্দুস সোবহানের কিছু অংশ থেকে যায়। তারা ২০০৬ সালের মার্চ মাসে পুনরায় তাদের নিজ অবশিষ্ট অংশে দোকান নির্মাণ করেন এবং ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মৃত সুলতান আলীর মেজো সন্তান মৃত আবু তালেব ২০১৮ সালে মৃত্যু বরণের আগে জীবিত থাকতে তিন মেয়ে ও তার একটি পালিত ছেলেকে তার অংশ রেজিষ্ট্রি করে দেন। মৃত আবু তালেব মৃত্যুর আগে তার ছোট মেয়ের জামাই রুমুনকেও কিছু অংশ ব্যবসার জন্য দিয়ে যান। 

তিনি আরও জানান, বর্তমানে মৃত আবু তালেবের বড় মেয়ের জামাই সাহাদৎ হোসেন রুমনের দোকান তার নিজের বলে দাবি করছেন এবং গত ৬ মাস যাবৎ বিভিন্নভাবে অত্যাচার করে আসছেন। এমতবস্থায় বাজার কমিটি শালিস ডাকেন সমাধানের জন্য। সমাধানে ডেকে তারা সমাধান করার নাম করে ফাঁকা স্ট্যাম্পে নাজিম উদ্দিন, আব্দুস সোবহান এবং তাদের বাকি অংশিদারদের স্বাক্ষর করে নেন। এই স্বাক্ষরের বলে তারা আগের বন্টন বাতিল করে নতুন বন্টন দাবি করেন। স্বার্থ পূরণ না হওয়ায় মৃত আবু তালেবের বড় জামাই সাহাদৎ হোসেন, মেজ মেয়ে শাপলা, আব্দুল কাদের একত্রিত হয়ে গত ১২-০৯-২০ তারিখে পাশের দোকান নাজিম উদ্দিন স্টোর, রুমন স্টোর, আবিদ স্টোরে লুটপাট করে দোকান ঘরগুলোতে তাদের নিজেদের তালা মেরে দেন।

সংবাদ সম্মেলনে সজিব জানান, পরে নাজিম উদ্দিন ও আব্দুস সোবহান ২৮ নং ওয়ার্ড কাউন্সীলরের কাছে বিচার চাইতে যান। তার কাছে বিচার না পেয়ে তারা মতিহার থানায় যান এবং মতিহার থানায় গেলে পুলিশ সাধারণ অভিযোগ নেন। পুলিশ জমি সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য আমাদেরকে কোর্টের আশ্রয় নিতে বলেন। আমরা কোর্টের আশ্রয় নিই। লুটপাট ও দোকানে তালা মারার অপরাধে কোর্টে একটি মামলা দায়ের করি। দোকানে তালা মারার ফলে কাঁচামালগুলো নষ্ট হতে থাকে এবং অনেক টাকার লোকসান হয়। দোকানটি আমাদের আয়ের একমাত্র উৎস ছিলো। দোকানটি বন্ধ থাকায় আমরা আমাদের পরিবার নিয়ে এই মহামারির মধ্যে অনেক কষ্টের দিন যাপন করছি। জমি নিয়ে যে মামলা আদালতে বিচারাধীন সে মামলার যে রায় হবে তা আমরা মেনে নিবো। কিন্তু আদালতে বিচারাধীন যে বিষয় সেটা রায় না হওয়ার আগেই দোকান লুটপাট ও তালা মারা অমানবিক ও আইনত অপরাধ। সাংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন বিষয়টি বিবেচনা করে দোকানের তালা খুলে আমাদের দোকান বুঝিয়ে দিলে আমরা পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। 

এসময় উপস্থিত ছিলেন, আব্দুস সোবহান (কাচু), নাজিম উদ্দিন (নাজু) ও তার স্ত্রী ফরিদা বেগম, ছেলে রুমন, সোবহানের ছেলে সাজ্জাদুর রহমান (সুজন) প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31