IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিলেট সীমান্তে গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের দমদমীয়া সীমান্তের ১২৬১ পিলার এলাকায় ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে খাসিয়াদের গুলিতে মারুফ আহমদ নামে এক কিশোরের মৃত্যু হয়।

মারুফ ওই উপজেলার কেন্দ্রী ঝিঙাবাড়ি গ্রামের সাহাবুদ্দিন ছেলে। ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতীয় খাসিয়ার গুলিতে এ নিয়ে দুইজনের মৃত্যু হল।

শুক্রবার নিহত ২২ বছর বয়সী সবুজ মিয়া গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল সীমান্তবর্তী পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, সে ভারতীয় গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিল।

বিজিবি বলছে, ভীতরগুল গ্রামের সবুজসহ আরও কয়েকজন ভারতের ভেতরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করে। সেখানে তাদের মধ‍্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি করে। এতে সবুজ গুলিবিদ্ধ হয়। পরে গোয়েন্দা তথ্যে বিজিবি টহলদল দ্রুত দমদমীয়া সীমান্তের ১২৬১ পিলার এলাকায় যায়।

কিছুক্ষণ পর সবুজ মিয়ার পরিবারের সদস‍্যরা বিজিবি টহলদলকে জানায় যে, সবুজকে বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে জানা যায় যে, জংগল এলাকা দিয়ে সবুজের সহযোগীরা তাকে বাংলাদেশে নিয়ে এসেছে। তার পরিবারও মরদেহ পাওয়ার বিষয়টি বিজিবিকে জানায়। একই সঙ্গে তারা বিষয়টি পুলিশকেও জানায়।

লেফটেন্যান্ট কর্নেল রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “এ ঘটনায় বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে প্রতিবাদ লিপি দেয়ার পাশাপাশি ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য বলা হয়েছে।”

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের ভেতরে থাকায় পুলিশ উদ্ধার করতে পারেনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31