IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘অর্থপাচার ও দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন’

‘অর্থপাচার ও দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইলসহ অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামের সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

এর আগে তিনি সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে গিয়ে বিএনপি পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর নেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রেজভী বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্যসচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ প্রাচারের ফাইলগুলো ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে।অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’

তিনি বলেন, ‘অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরও কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নবম তলায় আগুন দেওয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।’

রিজভী বলেন, ‘আমার বক্তব্য হচ্ছে, দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসরেরা রয়েছে। তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও রয়েছে। আমলা বলেন, পুলিশ বলেন, সরকারের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে আছে। কী নাশকতা কোথায় কী চক্রান্ত করছেন তার ঠিক নেই। এগুলো ঠেকাতে গিয়ে দেশের শান্তি স্থিতিশীল আনতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা।’

বিএনপি নেতা আরও বলেন, ‘সারা পৃথিবীর রাষ্ট্রনায়করা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য গণতন্ত্রকামী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন একটি দেশ পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, টিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। তারা বলছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। নতুন একটা বয়ান তৈরি করে শেখ হাসিনা যে চোর, টাকা পাচারকারী, লুটপাট করেছে, বিভিন্ন মেগা প্রকল্পের নামে দুর্নীতির অতল গহ্বরে ডুবিয়ে দিয়েছে এই কথাগুলো না বলে তার মতো জঘন্য লুটেরাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করছে।’

রুহুল কবির রেজভী বলেন, এই দেশের মানুষের অর্থ যেভাবে আত্মসাৎ করা হয়েছে, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলারের টাকা পাচারের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা সেটি তদন্ত করছে। জনগণের এই টাকা তারা পাচার করেছে। আরো অনেক আছে, সেগুলো চাপা দেওয়ার জন্য নয়তলা ভবনে স্থানীয় সরকার বিভাগ, ডাক বিভাগসহ আরো অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে হাজার হাজার কোটি টাকা পাচারের প্রমাণ ছিল যাতে সেগুলো আলোর মুখ দেখতে না পারে এজন্য অগ্নিকাণ্ড ঘটেছে। সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। আমরা যদি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে না পারি তাহলে এ দেশটি টিকবে না। এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা রক্ষা পাবে না পার্শ্ববর্তী দেশ থেকে।’

রিজভী আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের ফসল। আমরাও তাদেরকে বলি, শুধু শোক বাণী দিয়ে চলবে না। সরকারকে এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে বিএনপি সাধ্যমতো এই পরিবারের পাশে দাঁড়াবে। আমি মনে করি, দেশে চলমান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র রক্ষায় যে সংগ্রাম তার অন্যতম শহীদ হচ্ছেন শাহানুর রহমান।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31