IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছ
Home >> জাতীয় >> বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস আজ

বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস আজ

red-criscent

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ৮ মে, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। ১৮২৮ সালের এই দিনে রেড ক্রস রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও বিশ্বের অন্যান্য জাতীয় সোসাইটির ন্যায় যথাযথ গুরুত্ব ও মর্যাদা সহকারে দিবসটি পালন করছে। বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবসের সকল অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সম্পাদিত হবে বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।

এবারের ২০২১ এর বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস এর থিমটি #অপ্রতিরোধ্য। সবাই মিলে একত্রে এই পৃথিবীকে আরও সংক্ষিত এবং আরও শান্তিপূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতি আমাদের প্রতিশ্রুতি ও চেষ্টা সবসময় অব্যহত থাকবে, এ ব্যাপারে আমরা অপ্রতিরোধ্য হিসেবে কাজ করে যেতে চাই । এই কোভিড মহামারীর শুরু থেকেই বিশ্বব্যাপী হাজার হাজার নতুন স্বেচ্ছাসেবক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে একত্রিত হয়েছেন, সেবার হাত বাড়িয়ে দিয়েছেন নিজের পাশের বাসায় থাকা মানুষটির জরুরী প্রয়োজনে বা এলাকাবাসীর সাহায্যের্থে। সবাই মিলে একত্রিত থেকে যেমন মোকাবিলা করছেন করোনাকালীন সময়কে, সেই সাথে আরো অন্যান্য দুযোর্গ (যেমন বাংলাদেশের ক্ষেত্রে গতবছরে ঘূর্ণিঝড় আম্পান, বন্যা) কালীন সময়ে নিজ নিজ এলাকার জনগোষ্টির পাশে থেকেছেন তারা, যখন যেভাবে পেরেছেন, নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা ১৯২ টিরও বেশি দেশে অবিরামভাবে কাজ করে যাচ্ছেন, বড় শহরগুলি থেকে শুরু করে সর্বাধিক প্রত্যন্ত এবং দূর্গোম এলাকার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন নানা ধরনের মানবিক সহায়তা এবং সেই সাথে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানবতার শক্তি অবিরাম, অপ্রতিরোধ্য ।

দিবসটি উপলক্ষে ৮ মে শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ ট্রেনিং রুমে ভার্চুয়াল (তড়ড়স) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল আলোচনা সভায় দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিট সংশ্লিষ্টরা অংশগ্রহণ করবে। এছাড়াও একই স্থানে দুপুর ১২টায় Volunteer Talent Hunt (প্রতিভা অন্বেষণ) ও Volunteer Recruitment Drive উৎরাব (স্বেচ্ছাসেবক সংগ্রহ অভিযান) বিষয়ক পরপর দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ০৯টায় জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এসময় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্যবৃন্দ, মহাসচিব, উপ-মহাসচিব, সোসাইটির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকবৃন্দরা উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশের সকল জেলা সদরে রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট জেলা ইউনিটসমূহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপন করবে।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন মানবিক সেবার সর্ববৃহৎ নেটওয়ার্ক, যার আওতায় লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী ও কর্মী বিশ্বব্যাপী একসাথে কাজ করে চলেছেন মানবতার মহান ব্রত নিয়ে। এই আন্দোলনের মৌলিক নীতিমালার ব্যাপকতা যেকোন ভৌগলিক সীমারেখা, সাংস্কৃতিক আচার এবং ধর্মীয় অনুশাসনের উর্ধ্বে। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রধান লক্ষ্য দুর্যোগ ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সুরক্ষা ও সহায়তা প্রদান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31