IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আজ বিশ্ব মা দিবস, মাকে যেসব উপহার দিতে পারেন আজ

আজ বিশ্ব মা দিবস, মাকে যেসব উপহার দিতে পারেন আজ

ধূমকেতু নিউজ ডেস্ক: বছর ঘুরে আবারও এলো মা দিবস। যদিও প্রতিটি দিনই হওয়া উচিত মা দিবস! তবুও মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যই এ দিনটি পালিত হয়ে আসছে। বর্তমান কর্মব্যস্ত জীবনে অনেকেই নিজের মাকে যথেষ্ট সময় দিতে পারেন না কিংবা তার মনের কথাগুলো শোনার সময়টুকুও হয় না।

তাই সব কর্মব্যস্ততা ঠেলে আজকের দিনটি মাকে দিন। আজকের দিনটিই মায়ের জন্য বরাদ্দ রাখবেন তা কিন্তু নয়। সপ্তাহে একদিন কিংবা মাসে একবার হলেও মায়ের সঙ্গে সময় কাটানো উচিত সবারই।

এবারের মা দিবস যেহেতু ঈদের আগেই হচ্ছে, তাই দু’টোকে এক করে ফেলবেন না। মা দিবসের জন্য একটি হলেও উপহার দিন। এতে আপনার মা খুশি হবে। জেনে নিন এ দিনে মাকে কী উপহার দিবেন-

মায়ের জন্য তার পছন্দ অনুযায়ী পোশাক কিনে দিতে পারে। বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে রাখতৈ মাকে একটি শাড়িও কিনে দিতে পারেন।

একটি ছোট সোনার আংটি বা কানের দুল উপহার দিতে পারেন মাকে। এটি পেলে মা নিশ্চয়িই খুশি হবে।

কিনে বা নিজ হাতে বানিয়ে নিতে পারেন কার্ড। স্মৃতি হিসেবে রয়ে যাবে সেটি।

ফুল অথবা চকলেট উপহার দিতে পারেন।

যেহেতু এবার রোজার সময় মা দিবস, তাই আজকের ইফতারে মায়ের পছন্দের খাবার তৈরি করতে পারেন।

শো পিস, ডোর বেল অথবা ছবির অ্যালবাম হতে পারে মায়ের জন্য উপহার।

সাজের বিভিন্ন অনুষঙ্গ উপহার দিতে পারেন মাকে। আপনার দেওয়া উপহার নিয়মিত ব্যবহারের পাশাপাশি মা এই বিশেষ দিনটির কথাও মনে রাখবেন।

আপনার মা যদি কর্মজীবী হয়ে থাকেন; তাহলে একটি ভালো ব্যাগ অথবা হাত ঘড়ি হতে পারে সেরা উপহার।

এই গরমে একটি সুন্দর পরফিউম বা সুগন্ধি কিনে দিতে পারেন মাকে।

সারাদিন নিশ্চয়ই আপনার মা রান্নাঘরে ব্যস্ত সময় পার করে! একটি দিন মাকে বিশ্রাম নিতে দিন অথবা তাকে নিয়ে কোথাও ঘুরে-বেড়িয়ে আসুন।

আপনার মা যদি বই পড়তে ভালোবাসেন; তাহলে তার পছন্দের লেখকের কোনো বই উপহার দিতে পারেন।

এ ছাড়াও রান্নাঘরের বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেমন, প্রেসার কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, ফ্রাই প্যান, ওভেন ইত্যাদি জিনিসও কিনতে পারেন। এতে মায়ের কষ্ট একটু হলেও কমবে।

রাতে মায়ের জন্য কেক কেটে মা দিবস উদযাপন করতে পারেন। এ সময় তার পছন্দের খাবার দিয়ে টেবিল সাজিয়ে দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ