IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজশাহী >> আডা’র প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বাচ্চুর সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

আডা’র প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বাচ্চুর সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও শুভেচ্ছা বিনিময় করেছেন এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (আডা) প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বাচ্চু। মঙ্গলবার মহানগরীর বিলশিমলা এলাকায় এসবি ফাউন্ডেশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (আডা) প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বাচ্চু বলেন, আল্লাহের অশেষ রহমত ও আপনাদের দোয়ায় আমার প্রাণের চেয়ে প্রিয় জন্মভূমিতে এসে পৌঁচেছি। যুক্তরাষ্ট্রে থাকলেও আমার মন সবসময় পড়ে থাকে দেশে। সবসময় মন ব্যস্ত থাকে দেশের জন্য কিছু করা। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেশের উন্নয়নে কিভাবে নিজেকে জড়ানো যায়। দেশের সাধারণ মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়। সেই চেষ্টার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রে সম্প্রতি যাত্রা শুরু হওয়া এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (আডা) যাত্রা শুরু হয়েছে। আর আপনাদের দোয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বড় এ এলায়েন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি আমি।

আডা প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বাচ্চু জানান, বিদেশের মাটিতে বসেও দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করার এটিও একটি সূবর্ণ সুযোগ। এশীয়ার যেসব দেশে গণতন্ত্র হুমকির মুখে, সন্ত্রাস, দুর্নীতি নির্মুল ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখা এ এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্সের লক্ষ্য।

তিনি আরো বলেন, সম্প্রতি যাত্রা শুরু হওয়া এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (আডা) ইতোমধ্যেই এশিয়া অঞ্চলের বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ শুরু করেছে। যারমধ্য অন্যতম রোহিঙ্গা সংকট।

মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংকটটি দিনে দিনে চরম আকার ধারণ করছে। এ বিষয়টি যুক্তরাষ্ট্রে এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (আডা) নেতৃবৃন্দ গুরুত্বের সঙ্গে উপলব্ধি করছেন।

পাশাপাশি মিয়ানমার জান্তা সরকার নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে। যা বর্তমান বিশ্বে চলমান অমানবিক ঘটনাগুলো একটি। পাশাপাশি এশিয়ার আরো একটি বড় ঘটনা চীন সরকারের উইঘুর মুসলমানদের উপরে অমানবিক আচরণ ও ইন্দো প্যাসিভিক অঞ্চল নিয়ে এশিয়ায় অস্থিতিশীল করতে চীন সরকারের আগ্রাসী মনোভাবের বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে আডা।

এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (আডা) সম্পর্কে বলতে গিয়ে আডার প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বাচ্চু জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়ার দেশগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছ। এ কমিটির সদস্য সংখ্যা আনলিমিটেড। এশিয়ার যেসব দেশে গণতন্ত্র বিপদগ্রস্ত, সন্ত্রাস, দুর্নীতি নির্মুল ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করাই এ এলায়েন্সের মুল লক্ষ্য। ইতোমধ্যেই এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কমিউনিটিতে বেশ আলোচিত হচ্ছে। আগামীতে এশীয় দেশগুলোর আর্থ-সামাজিক, রাজনৈতিক উন্নয়নে এ এলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (আডা) প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বাচ্চুর শুভেচ্ছা বিনিময়ে প্রিন্ট, ইলেক্টট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31