ধূমকেতু প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধী দেশজুড়ে ভ্যাকসিন পরিচালনা করা হলেও সরকারিভাবে বলা হচ্ছে করোনার মতো সংক্রামক ব্যাধি প্রতিরোধে শতভাগ মাস্ক ব্যবহারের কোনও বিকল্প নেই। এদিকে, বিশ্বব্যাপী আবারও করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়ে গেছে।
একইসঙ্গে দেশেও করোনার সংক্রমণ হার বেড়ে যাওয়ায় সরকারিভাবে আবারও দেশজুড়ে মাস্ক পরার বিষয়ে জনসচেতনতা তৈরিতে অভিযান শুরু হয়েছে। তবে এবার কঠোরতা দেখাতে শুরুতেই করা হচ্ছে মাস্কবিহীন চলাফেরা করা লোকদের জরিমানাসহ শাস্তি। রাজশাহী মহানগরীতে জনসাধারণদের মুখে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে আবারও মাঠে নেমেছে পুলিশ। সেই সঙ্গে সকল সরকারি-বেসরকারি অফিসগুলোতে আবারও জোরদার করা হয়েছে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম।
পুলিশ প্রশাসন সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট এবং রাস্তার মোড়ে মোড়ে গণসচেতনতায় চলছে মাইকিংও। করোনা সংক্রমণরোধে আবারও মাস্ক পরা নিশ্চিতে মাঠে জোরদার কার্যক্রম চলাচ্ছে পুলিশ। মঙ্গল সকালে এমনটা দেখা যায় রাজশাহী মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের ডিসি বিভূতি ভূষন ব্যানাজির নেতৃত্বে জনসাধারণদের সচেতনতা বৃদ্ধি এবং মুখে শতভাগ মাস্ক নিশ্চিত করণের লক্ষে অভিযান চালাই পুলিশ। এসময় যাদের মুখে মাস্ক নাই তাদের মাস্ক পরিয়ে ছেড়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের এডিসি একরামুল হক, অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান, এসআই ইমরান ও দিলিপ কুমান বর্মণ।


