IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ
Home >> নগর-গ্রাম >> সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে পৃথক পৃথকভাবে কুষ্টিয়ার কুমারখালী ও মিরপুরে নিঃশর্ত মুক্তির দাবিতে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় ও বিকেল পাঁচটার দিকে মুক্তিযোদ্ধা চত্বরে পৃথক পৃথকভাবে কুষ্টিয়ার কুমারখালী ও মিরপুরে নিঃশর্ত মুক্তির দাবিতে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিপু খন্দকার ও সাংবাদিক খন্দকার তুহিন আহমেদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অপরদিকে মিরপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মজিদ জোয়ার্দ্দার, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক দৈনিক হাওয়া পত্রিকার স্টাফ রিপোর্টার অধ্যাপক আব্দুস সালাম, প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক আজকের সূত্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ আহাম্মেদ, এসটিভির যুগ্ম-বার্তা সম্পাদক রুবেল আহাম্মেদ নান্নু, অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জাহিদ হাসান জিহাদ, পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, দৈনিক সত্যখবরের স্টাফ রিপোর্টার আলম মন্ডল, আইডিয়াল ইয়ুথ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদুল হক।

প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আলোর দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল এফএনএস’র জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া মাসুম, দৈনিক দেশেরবাণী’র উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম হীরা, আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, অনলাইন নিউজ পোর্টাল মিরপুর নিউজ টোয়েন্টি ফোরের সম্পাদক সুমন মাহমুদ, দৈনিক সাগরখালী পত্রিকার ক্রীড়া সম্পাদক হিরক জোয়ার্দ্দার, স্টাফ রিপোটার মালেক জোয়ার্দ্দার, দৈনিক বাংলাদেশ বিজনেস’র উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক দেশেরবাণী’র স্টাফ রিপোর্টার আশিক আলী, দৈনিক সাগরখালী পত্রিকার শাহিন আলী, হাসানুজ্জামান রাসেল, মানবাধিকার কর্মী এমরান গণি মালিথা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্থা করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশার্ত মুক্তি দিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31