ধূমকেতু প্রতিবেদক : মহানগরীর মহিষবাথান পিডব্লিউডি কলোনী খেলার মাঠকে খেলার উপযোগী হিসেবে গড়ে তুলতে মাঠটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বুধবার বিকেলে গণপূর্ত অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীকে সাথে নিয়ে মাঠটি পরিদর্শন করেন সিটি মেয়র। এসময় আগামী অর্থবছরের মধ্যে মাঠটিকে সারা বছর খেলার উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান মেয়র।
পরিদর্শনকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


