IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বাসচাপায় বিজিবি সদস্যসহ নিহত ২

বাসচাপায় বিজিবি সদস্যসহ নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাসচাপায় বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা (৩৫) পাবনা জেলার চাটমোহর উপজেলার মোজাহের মোল্লার ছেলে। সেলিম রেজা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি পিলখানায় সিপাহির দায়িত্বে ছিলেন। নিহত অপর ব্যক্তির নাম কামরুজ্জামান (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তারা ঈদের ছুটি শেষে মোটরসাইকেলে ঢাকা ফিরছিলেন।

এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে ওই স্থানে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকালে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। এ সময় তারা মহাসড়কের করাতিপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ নবিন বলেন, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31