IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজনীতি >> বাগমারায় রাতারাতি পরিবর্তন হচ্ছে ছাত্রলীগের কমিটি

বাগমারায় রাতারাতি পরিবর্তন হচ্ছে ছাত্রলীগের কমিটি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভায় রাতারাতি পরিবর্তন হচ্ছে ছাত্রলীগের কমিটি। সভাপতির খেয়াল খুশি মতো কমিটি পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ করেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

ভবানীগঞ্জ পৌরসভার সদ্য অনুমোদিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম আকাশ এবং যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান রৌদ্র বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অবৈধ ভাবে ব্যক্তি সার্থ চরিতার্থ করতে এবং নিজের পকেট ভরতে ইচ্ছা মতো কমিটি পরিবর্তন করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। এটা একটা সংগঠনের জন্য যেমন ক্ষতিকর তেমনি ছাত্রলীগের গঠনতন্ত্র মানা হচ্ছে না। সভাপতির মনগড়া এমন কাজ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, গত ১৯ মার্চ ৭ সদস্য বিশিষ্ট ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের আহŸায়ক কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

সেই আহ্বায়ক কমিটিকে রাতারাতি পরিবর্তন করে উপজেলা ছাত্রলীগের সভাপতি একাই ছাত্রলীগের প্যাডে স্বাক্ষর দিয়ে ৫ সদস্য বিশিষ্ট আরেকটি কমিটির অনুমোদন দেয়া হয়েছে। যেখানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কোন স্বাক্ষর নেই। এর আগে গনিপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি পরিবর্তন করা হয়েছে।

প্রায় দশ বছর থেকে চলছে একই কমিটি দিয়ে ছাত্রলীগের কার্যক্রম। দীর্ঘ দিন থেকে দায়িত্বে থাকায় ইচ্ছা মতো কমিটি দিয়ে চলছে তারা।

কেন পুনরায় কমিটি দেয়া হলো এমন প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন বলেন, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সাংগঠনিক ভাবে ব্যর্থ। তারা নির্ধারিত সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটির তালিকা জমাদিতে পারেনি। তাই সাংগঠনিক নিয়মে আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে এবং এই কমিটিই চূড়ান্ত ভাবে প্রকাশ পাবে। সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছাড়াই কি কমিটি অনুমোদন হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি স্বাক্ষর দিয়েছি সাধারণ সম্পাদকও দিবে। তবে এখন পর্যন্ত উক্ত কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষর নেই।

অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, সভাপতি ব্যক্তি স্বার্থে একাই কমিটি দিয়েছে। নতুন কোন কমিটি সম্পর্কে আমি জানিনা। এটি ভূয়া কমিটি।

এ ব্যাপারে ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, ভবানীগঞ্জ পৌরসভায় গত ১৯ মার্চ পৌর ছাত্রলীগের একটি কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। সেখানেই আবারো নতুন করে আরেকটি কমিটি দেয়ার কোন যুক্তিকতা নেই। তিনি আরো বলেন, আমি পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে বসে সবাইকে নিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যাতে পৌর ছাত্রলীগ একটি সুসংগঠিত হয়ে সাংগঠনিক কাঠামো মেনে কাজ করতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31