IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
Home >> রাজশাহী >> বাগমারায় রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

বাগমারায় রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাগমারায় নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সকালে ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।  

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একটানা দেড়ঘন্টা এই কর্মসূচি পালন করা হয়েছে। ক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মামুনুর রশিদ, জিল্লুর রহমান, আফাজ্জল হোসেন, রাশেদুল হক ফিরোজ, মাহফুজুর রহমান প্রিন্স। 

এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আকবর আলী, ইউসুফ আলী সরকার, শামীম রেজা, মাহফুজুল রহমান রনি, আবু বাক্কার সুজন, নুর কুতুবুল আলম, আবদুল মতিন, ফারুক আহমেদ, রতন কুমার, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আশিকুর রহমান, রাজু আহম্মেদ, সোহেল রানা, রনি সরকার, আবদুল মান্নান, মোস্তাফিজুর রহমান জীবন, শামুসুজ্জামান, ছাত্রলীগের নেতা নাদিরুজ্জামান মিলন, ইসমাইল হোসেন সান্টু, যুবলীগের নেতা ইমন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মদদে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামিনযোগ্য ধারায় মামলা হলেও তাঁকে জামিন দেওয়া হয়নি। এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে বক্তারা অবিলম্বে মুক্তির দাবি ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানানো হয়। 

একই সঙ্গে বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছেন। বক্তারা স্থানীয় প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান। বাগমারার সাংবাদিকেরা রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা মাঠে থেকেই রোজিনাকে মুক্ত করে আনবেন বলে ঘোষণা দেন। উল্লেখ্য পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্টা আটকে হেনেস্তা করা হয়। পরে তথ্য চুরির অভিযোগে থানায় মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালতে দুই দফা জামিন শুনানি হলেও এখনো মুক্তি মেলেনি।  এর আগে উপজেলার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব, তাহেরপুর আ লিক প্রেসক্লাব প্রতিবাদ কর্মসূচি পালন করে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31