IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৬০ ফুট উঁচু পানির ট্যাংকিতে উঠেও আত্মহত্যা করার চেষ্টা

৬০ ফুট উঁচু পানির ট্যাংকিতে উঠেও আত্মহত্যা করার চেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজবাড়ী শহরের শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৬০ ফুট উচ্চতার পানির ট্যাংকিতে উঠে মানসিক ভারসাম্যহীন এক কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে জানালে তারা রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা তাড়াতাড়ি ছুটে এসে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর রশি দিয়ে বেঁধে ছাত্রীকে উদ্ধার করে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

কলেজছাত্রীর বাড়ি রাজবাড়ী শহরের বড়পুল এলাকায়। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি একজন মানসিক রোগী বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আবিদ হোসেন বলেন, আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ আমার কানে আসলে পথের পাশেই উপরে পানির ট্যাংকির দিকে তাকাই। তখন দেখতে পাই একটি মেয়ে ট্যাংকির উপর বসে আছে। তাকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করার চেষ্টার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।

তিনি বলেন, তখন আমি তাকে এক মিনিট জরুরি কথা আছে বলে সেখানে চুপচাপ বসে থাকার অনুরোধ করি। তাড়াতাড়ি সেখানে উঠে হাত ধরে বসে থাকলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ৯৯৯ নাম্বারে কল পেয়ে বিষয়টি রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানালে তারা কলেজছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ পানির ট্যাংকির কাছে গিয়ে ছাত্রীকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পাই। কেউ সেখান থেকে তাকে নামাতে পারছে না। পরে অনেক সময় নিয়ে চেষ্টার পর কলেজছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করি। বর্তমানে সে সুস্থ অবস্থায় রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31