IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Home >> রাজশাহী >> বিশ্ব মোড়লদের অস্ত্রে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চলছে

বিশ্ব মোড়লদের অস্ত্রে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চলছে

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ফিলিস্তিনে মানবতা বিধ্বংসী হত্যাজ্ঞের বিচার আন্তর্জাতিক আদালতের বিশেষ ট্রাইবুনালে করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বক্তারা বলেন, বিশ্ব মোড়লদের দেওয়া মরণাস্ত্রে ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সারা পৃথিবীর মানবতা, গণতন্ত্রের যে স্লোগান যে কতটা নাম সর্বস্ব সেটি এই একটি মাত্র উদাহরনে বোঝা যায়।

শনিবার সকালে ফিলিস্তিনি নাগরিকদের উপর দখলদার ইসরায়েলের বর্বোরচিত বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

মানবন্ধনে বক্তব্য দিতে গিয়ে আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, বাংলাদেশের পাসপোর্টে এক্সসেপ্ট ইসরায়েল শব্দটি উঠিয়ে ফেলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মানবতা বিধ্বংসীদের পক্ষে নয়, বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকে মানবতার পক্ষে যে অবস্থান ছিলো সেটি ধরে রাখতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।

এছাড়া জায়নবাদের নিন্দা জানিয়ে ইসরায়েলকে সকল প্রকার সহায়তা প্রদান বন্ধ রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিসংঘের বয়স যতদিন ফিলিস্তিনিদের ভূমিতে অবৈধ ইসরায়েলের বয়স ততদিন। জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বুলি আওড়ালেও তারা নিন্দা প্রস্তাবেই সীমাবদ্ধ রেখেছে। এখানে আমেরিকা রাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি জড়িত। তাই আমেরিকাসহ বিশ্বমোড়লরা এই মানবতাবিরোধী অপরাধ বন্ধ হোক সেটি চাচ্ছে না।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইংরেজী বিভাগের অধ্যাপক সাখাওয়াত হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু প্রমুখ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ড. সাইয়েদুজ্জামান মিলন। এসময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31