ধূমকেতু প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে আটকে হেনস্তা করে শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মানববন্ধন থেকে দাবি তোলা হয়, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি মানবধিকার লঙ্ঘন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার তার নিঃশর্ত মুক্তি ও বিভাগীয় তদন্ত এবং এর সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার সকাল ১০ টায় সাহেব বাজার জিরোপয়েন্ট এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। বক্তব্য দেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, উপদেষ্টা সালাউদ্দিন মিন্টু রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজীমুল হক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মোহাম্মদ আজাদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এন্তাজুল হক বাবু, বাপা রাজশাহীর সাংগঠনিক সম্পাদক জিয়াউল গনি সেলিম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা নারীনেত্রী সেলিনা বেগম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুজাউদ্দীন ছোটন, সাংবাদিক শ.ম. সাজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রোম, যুবনেতা মনিরুজ্জামান পান্না, যুবনেতা কে.এম জোবায়েদ হোসেন জিতু প্রমুখ।


