IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজশাহী >> ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি নগর ওয়ার্কার্স পার্টির

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি নগর ওয়ার্কার্স পার্টির

ধূমকেতু প্রতিবেদক : স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য মুক্তিকামী সকল আন্তর্জাতিক শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের নেতৃবৃন্দরা।

শনিবার (২২ মে) সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই দাবি জানান। ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইল-ফিলিস্তিন ‘যুদ্ধবিরতি’ কোন সমাধান নয়। এটি ক্ষণিকের আত্মতুষ্টি আনতে পারে, কিন্তু ইসরাইলের সন্ত্রাসী মনোভাব অপরিবর্তিতই থাকবে। সুতরাং ফিলিস্তিনের সাধারণ মানুষের মাঝে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার কোন বিকল্প নেই। আমাদের মূল সংগ্রামটি মূলত এই দাবিকে সামনে রেখেই এগিয়ে নেওয়া উচিত।

বক্তারা আরও বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সব থেকে বড় বাধার নাম-আমেরিকা নামক ‘সাম্রাজ্যবাদী’ রাষ্ট্রটি। পশ্চিমাদের নীরবতা ও আরব বিশ্বের বিশ্বাসঘাতকতাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার নেপথ্যের কারণ। আমরা ওয়ার্কার্স পার্টি সবসময় যে কোন স্বাধীনতার পক্ষে। আমরা মনে করি, বিশ্বে যারাই এ আদর্শ ধারণ করে; সে সমস্ত সকল মক্তিকামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আরও দৃঢ় করতে হবে।

ইসরাইলের শাস্তি এখন সময়ের দাবি মন্তব্য করে বক্তারা বলেন, গত কয়েক শতক ধরে আমেরিকার আশ্রয়ে-প্রশ্রয়ে ইসরাইল ফিলিস্তেনিদের ওপর যে আচরণ করেছে তা সুস্পষ্ট মানবাধিকার লংঘন। বিশেষ করে ফিলিস্তিনের নারী ও শিশু হত্যার যে যজ্ঞ; তা বর্তমান বিশ্বে মেনে নেওয়ার কোন সুযোগ নেই। অতএব আন্তর্জাতিক ট্রাইবুনালে ইসরাইলের বিচার প্রক্রিয়া শুরু করা এখন সময়ের দাবি। বিশ্বাস করি-তা অচিরেই বাস্তবায়িত হবে। মানববন্ধনে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনা নিয়েও কথা বলেন বক্তারা। টিকা সংগ্রহে কালক্ষেপণ বন্ধ করা ও রোজিনা ইসলামের মামলায় জব্দকৃত নথিগুলোতে কী রাষ্ট্রীয় গোপন তথ্য রয়েছে সেটিও জানতে চেয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতারা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নগরের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবুর সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালনা করেন, পার্টির কেন্দ্রীয় সদস্য ও নগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, মনিরুজ্জামান মনির, নাজমুল করিম অপু, নগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, নগরের সম্পাদক মন্ডলীর সদস্য সিরাজুর রহমান খান, সদস্য ইসমাইল হোসেন, সাঈদ চৌধুরী, শাহিনুর বেগম, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, যুবমৈত্রীর নেতা তৌহিদ উদ্দীন বিদ্যুৎ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31