IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> পোরশায় অজ্ঞাত রোগে সোনালী মুরগি খামারে ব্যাপক ক্ষতি

পোরশায় অজ্ঞাত রোগে সোনালী মুরগি খামারে ব্যাপক ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় অজ্ঞাত রোগের প্রাদুর্ভাবে মুরগী মারা যাওয়ায় সোনালী মুরগি খামারি রবিউল ইসলাম (৩০) নামে এক উদ্যেক্তার ব্যাপক ক্ষতি হয়েছে। খামারে পাঁচটি শেডে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১২ হাজার পিচ মুরগির মধ্যে প্রায় ১১ হাজার পিচ মুরগি মারা যাওয়ায় ওই খামারি দিশেহারা হয়ে পড়েছেন। খামারে বিনিয়োগের জন্য বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণ পরিশোধেও দুশ্চিন্তায় আছেন তিনি।

অভিযোগ আছে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম কোন খামারে পরামর্শ দেওয়ার জন্য গেলে ভিজিট (পরিদর্শন) ফি হিসেবে টাকা দিতে হয়। তানা হলে তিনি কোন খামারির খামারে যাবে না বা পরামর্শ দিবেন না বলে সাফ জানিয়ে দেন। উপজেলার তেঁতলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামের উদ্যোক্তা খামারি রবিউল ইসলাম। একসময় তিনি প্লাস্টিকের দোকান করতেন। সেই দোকানে বেচাকেনা কম এবং লাভ কম হওয়ায় বাধ্য হয়ে দোকান ছেড়ে দিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। ২০১৮ সালে ১৫ হাজার টাকা নিয়ে ব্রয়লার মুরগির খামার শুরু করেন। সেবার তিনি বেশ কিছু টাকা লাভ করেন। তবে ব্রয়লারে পরিশ্রম ও খরচের পরিমাণ বেশি হওয়ায় কিছু দিনের মধ্যে তা বাদ দিয়ে ঝোঁকেন সোনালী মুরগির দিকে। এরপর পেছনে ফিরতে হয়নি তাকে। লাভ বেশি হওয়ায় তার স্বপ্নও বেড়ে যায়। ফলে খামার সম্প্রসারণ করে পাঁচটি সেড করেন।

খামারে ৭-৮ হাজার টাকা বেতনে কাজ করছেন ৫ জন কামলা। এ মাসে তার খামারের পাঁচটি শেডে বিভিন্ন বয়সের ১২ হাজার ৭০০ পিস সোনালী মুরগি ছিল। এগুলোর মধ্যে বাচ্চা ৯ দিন বয়সের তাপমাত্রা (ব্ল্রডিং) এ আছে ৩ হাজার ৫০০ পিস, ৫৮ দিন বয়সের ৩ হাজার ৬০০পিস, ৪৭ দিন বয়সের ২ হাজার ৯৫০ পিস, ৩১ দিন বয়সের ৩ হাজার ৩০০ পিস এবং ১৭ দিন বয়সের ২ হাজার ৮৫০ পিস মুরগি ছিল। গত ১৭ মে রাতে হঠাৎ করে একটি সেডে চারটি মুরগি মারা যায়। পরেরদিন মুরগি মারা যাওয়ার সংখ্যা বেড়ে যায়। গত এক সপ্তাহের ব্যবধানে সবগুলো মুরগি মারা যাওয়ার পরে খামারটিতে বর্তমানে ৭০০ পিসের মতো আছে। জেলা প্রাণিসম্পদ অফিস থেকে পরামর্শ নিয়েও কোন ঔষধ দিয়ে প্রতিকার মিলছে না। তবে বড় মুরগি গুলিতে রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও ছোটগুলো ভাল আছে। মৃত মুরগিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

রবিউল ইসলাম জানান, মুরগি মারা যাওয়ার বিষয়টি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাকে ফোনে জানালেও তিনি কোন গুরুত্ব দেননি। “এ” শ্রেণির খামার নিবন্ধিত খামার হওয়ায় বাধ্য হয়ে জেলা কর্মকর্তাতে অবগত করে বলে তিনি জানান। খবর পেয়ে তিনি খামার পরিদর্শনে আসেন ও পরামর্শ দেন এবং কিছু মৃত মুরগি পরীক্ষার জন্য নিয়ে যান। তার পরেও মুরগি মারা যাওয়া থামেনি। প্রাণিসম্পদ অফিসার ডাঃ শরিফুল ইসলাম কয়েকবার তার খামারে এসেছিলেন এবং তাকে কিছু টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু টাকা দেয়া বন্ধ করার কারনে তিনি আর খামারে আসেন না। এমনকি পরামর্শের জন্য ফোন করা হলেও তিনি রিসিভ করেন না। পূর্ব থেকে তার পরামর্শ পেলে হয়ত মুরগিগুলো বাঁচানো যেত বলে তিনি জানান।

তিনি আরও জানান, মুরগি গুলি মারা যাওয়ায় তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এগুলো বেঁচে থাকলে প্রায় ১৮-১৯ লক্ষ টাকার মতো বিক্রি হতো। এতে তার প্রায় ৫-৬ লক্ষ টাকার লাভ হতো বলে জানান। কিন্তু সব শেষ হওয়ায় এনজিও পাবে ৩ লাখ ও ফিডের দোকান বাঁকী ১০ লাখ টাকা। এসব টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান। এবিষয়ে জানার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলামকে একাধীকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন জানান, খামারি রবিউল ইসলাম তার খামারের ব্যাপারে আমাকে অবগত করলে তিনি সরেজমিনে তার খামার পরিদর্শন করেন বলে জানান। তিনি জানান, মারা যাওয়া মুরগির কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জয়পুরহাট ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। পরীক্ষার পর রানীক্ষেত, কক্সিডিওসিস ও গামবুরো এ তিনটি রোগের প্রাদুর্ভাব দেখাগেছে। রোগ ভাল করার জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। এছাড়া মৃত মুরগিগুলো মাটি চাপা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ওই খামারির সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কিছু ভুল বুঝাবুঝি হতে পারে বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31