IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> সিংড়ার দেশী গাভীতে কৃত্রিম বীজ ব্যবহারে লাভবান ক্ষুদে খামারীরা

সিংড়ার দেশী গাভীতে কৃত্রিম বীজ ব্যবহারে লাভবান ক্ষুদে খামারীরা

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ার গ্রামাঞ্চলে দেশী গাভীর উপর কৃতিম বীজ ব্যবহারে উন্নত জাতের বাছুর পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এতে পারিবারিকভাবে গড়ে উঠছে ক্ষুদে খামার। অনেক বেকার যুবকরাও এগিয়ে আসছেন এই খামার ব্যবসায়। উপজেলার চলনবিল অধ্যুষিত অজো পাড়া গাঁও ডাহিয়া, ইটালী, শুকাশসহ প্রায় প্রাতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে গড়ে উঠা এসকল ক্ষুদে খামারীদের সাথে কথা বলে এসব জানা গেছে।

আজ থেকে ১০ বছর আগে মাত্র দুটো গাভী নিয়ে ডাহিয়া ঘোষ পাড়ার গণেষ ঘোষ শুরু করেছিলেন ক্ষুদে খামার। দেশী গাভীতে উন্নত জাতের কৃত্রিম বীজ ব্যবহার করে সিন্ধি,শাহিওয়াল,বাহামা নামের উন্নত জাতের বাছুর বড় করেন এই খামারে। তার বর্তমান এই খামারে ৩টি উন্নত জাতের বাছুর ও ৪টি গাভী সহ মোট ৮টি গরু আছে। প্রতি বছর তিনি গড়ে দুটি বড় বাছুর বিক্রয় করেন। এতে দেড় থেকে দুই লাখ টাকা আয় হয় তার।

ডাহিয়ার এই ঘোষ পাড়াতেই খামারী ব্যবসায় এগিয়ে এসেছেন সন্তেষ কুমার নামে এক কৃষক। তিনি জানান,বাপ দাদার আমল থেকেই আমরা গরু পালন করে আসছি। কিন্তু সেই আমলের নিয়ম কানুনে তেমন লাভবান হতে পারি নাই। গত দু বছর থেকে এই খামারী নিয়মে এসেছি। এতে লাভবান হচ্ছি। আমার খামারে এখন ২টি উন্নত জাতের বাছুর আছে। ডাহিয়া পুকুর পাড়া গ্রামে মোক্তার হোসেন আগে খড় পলের ব্যবসা করতেন। খড় পলের ব্যবসা ছেড়ে তিনিও শুরু করেছেন খামারী ব্যবসা। উপজেলার বিয়াশ গ্রামের আব্দুল মতিন দুলাল একজন সফল মাছ চাষী। ১৯৯২ সালে প্রথম মাছ চাষ শুরু করেন তিনি। মাছ চাষে একজন সফল ও স্বাবলম্বী ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিতি এই আব্দুল মতিন দুলাল। মাছ চাষের পাশা পাশি তিনিও শুরু করেছেন ক্ষুদে খামারী।

আব্দুল মতিন দুলাল বলেন, আমি যখন এই এলাকায় প্রথম মাছ চাষ শুর করি আমার দেখাদেখি অনেক বেকার যুবক মাছ চাষে এগিয়ে আসেন এবং স্বাবলম্বী হন। আমি মাছ চাষের পাশাপাশি গরু খামারে এইজন্য এসেছি যে মাছ চাষে বেকার দুর হবে না। কারন দেশে যত বেকার আছে সেই তুলনায় মাছ চাষের পুকুরের সংখ্যা খুবই কম। আমার খামারে দেশী গরু থেকে পাওয়া উন্নত জাতের ৩টি বাছুর আছে।

এই এলাকার পল্লী চিকিৎসক আব্দুল খালেক বলেন, মানুষ আগে দেশী এঁড়ে গরু ব্যবহার করতো। ২০১৩ সাল থেকে আমি প্রথম এই অঞ্চলে দেশী গাভীতে উন্নত জাতের কৃত্রিম বীজ দেওয়া শুরু করি। এতে উন্নত জাতের বাছুর পেয়ে এখানে প্রায় শতাধিক পারিপারিক ক্ষুদে খামার গড়ে উঠেছে। অনেক বেকার যুবকরাও ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31