ধূমকেতু প্রতিবেদক : বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বর্তমানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
মঙ্গলবার এক শোক বার্তায় তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীল চেতনা তুলে ধরেছেন।
কর্মগুণে তিনি পাঠকমহলে চির স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হলো তার পূরণ হবার নয়। আমি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


