IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> খালি পেটে আমলকি খাওয়ার সুফল

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

ধূমকেতু নিউজ ডেস্ক : আমাদের সবার কাছেই বেশ পরিচিত একটি ফল আমলকি যা ভেষজ গুণে অনন্য। নানা রকম অসুখ সারানো ছাড়াও এটি অনেক সাহায্য করে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে।

মহামারি করোনার এই সময়ে আমরা সবাই কমবেশি নজর দিয়েছি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এ কারণে ফল ও সবজি খাওয়াতে জোর দিয়েছি সবাই। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন রকম ভিটামিন খাওয়ার প্রবণতাও। কিন্তু আমরা চাইলে এসব গুণ আমলকি থেকেও পেতে পারি।

প্রচুর পরিমাণের ভিটামিন ‘সি’ রয়েছে আমলকিতে। এছাড়াও আছে ‘পলিফেনল’ ও ‘অ্যান্টি অক্সিডেন্টস’। আছে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং ক্যারোটিন। নিয়মিত আমলকির জুস পানে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, হজম ভালো হয়, কোলেস্টেরল ও শ্বাসকষ্টের সমস্যা কমে।

আমরা অনেকেই তারুণ্য রক্ষায় সকালে খালি পেটে লেবুর পানি খাই। লেবুতে আছে ভিটামিন ‘সি’ এবং ‘অ্যান্টিঅক্সিডেন্ট’ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার মেদও কমায়। তবে এর থেকেও বেশি উপকার মিলবে আমলকিতে।

একটু অবাক লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি, কয়েকটি আমলকি প্রথমে টুকরো করে কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। তারপরে এই পানি সকাল বেলায় খালি পেটে খেয়ে নিন। সাথে আমলকির টুকরোগুলোও খেতে পারেন।

জেনে নেই আমলকি খাওয়ার সুফল সর্ম্পকে-

•আমলকিতে রয়েছে ‘ক্রোমিয়াম’ যা রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

•দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে হাজার গুণ বাড়িয়ে দেয় আমলকিতে থাকা ভিটামিন ‘সি’।

•আমলকি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। ব্রণ, খোসপাঁচড়া প্রতিরোধ করে ও কমায়। আমলকি খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না।

•আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে দূষণমুক্ত করে, মেদও কমায়।

•আঁশ সমৃদ্ধ আমলকি পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি কাজ করে প্রাকৃতিক রেচক ওষুধ হিসেবে যা দেহ থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।

•চুলের টনিক হিসেবে কাজ করে আমলকি এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুল বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুসকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ