IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার
Home >> রাজশাহী >> রাসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরো একটি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর যাত্রা শুরু হয়েছে। মহানগরীর ১২নং ওয়ার্ডে পদ্মাপাড়ের বড়কুঠি এসটিএস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে এসটিএস‘টির কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধন শেষে এসটিএস এর কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। এরপর এসটিএস চত্ত¡রে একটি গাছের চারা রোপণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মামুন উর রশীদ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ লাখ টাকা। এটি নির্মাণে এ এলাকার পরিবেশ উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে এর খোলা স্থানে বর্জ্য থাকবে না। এতে করে পরিবেশ উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে ওই এলাকা। মহানগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় এরআগে আরো চারটি এসটিএস চালু রয়েছে। বড়কুঠি এসটিএস উদ্বোধন হওয়ায় সেটি সহ মোট ৫টি এসটিএস এর কার্যক্রম চলবে। আগামীতে পর্যায়ক্রমে নগরীতে আরো ৩০টি এসটিএস নির্মাণ করা হবে। যার কার্যক্রম চলমান রয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

এসময় রাসিকের প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, ডা. প্যাট্রিক বিপুল বিশ^াস, ডাঃ এফএমএ জাহিদ, আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, রাসিকের সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং এডভাইজার ও সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31