ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ট্রেনিং অন মেডিসিনাল প্ল্যান কালটিভেশন এবং কালেকশন প্রসেস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীর এসবি কনফারেন্স হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধক হিসাবে ছিলেন, (সাবেক সচিব ও মন্ত্রী) বামার সিনিয়র সহসভাপতি এবিএম গোলাম মোস্তফা।
প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের কো-অর্ডিনেটর, বিপিসি ও যুগ্ম সচিব আব্দুর রহিম খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বোটানিষ্ট ফ্যাক্টারির ম্যানেজার রাম চরণ চৌধুরির উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি বিব্রত রায়।


