IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> জাতীয় >> ভারতে পাচার হওয়া আরও এক নির্যাতিত তরুণীর ভিডিও ভাইরাল

ভারতে পাচার হওয়া আরও এক নির্যাতিত তরুণীর ভিডিও ভাইরাল

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে নির্যাতনের শিকার এক তরুণীর ভিডিও ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতেই আরও এক নির্যাতিত তরুণীর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, নির্যাতনের পর এ তরুণী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এতে বাংলায় কথোপকথন শোনা যাচ্ছিল। আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা এ ভিডিওর ঘটনাস্থল ও ভুক্তভোগী তরুণী সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। বিষয়টি নিয়ে পুলিশের সাইবার বিশেষজ্ঞরা তদন্ত করছেন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, আগের ভাইরাল ভিডিওতে নির্যাতনকারীদের মাধ্যমেই এ তরুণী নির্যাতিত হয়েছেন। তাকেও টিকটক মডেল বানানোর ফাঁদে ফেলে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছে। তবে তিনি পাচারকারী চক্রের হাত থেকে কৌশলে পালিয়ে দেশে ফিরে এসেছেন।

পুলিশ জানায়, বিভিন্ন সময় ভারতে পাচার হওয়ার পর পালিয়ে কয়েকজন নারী দেশে ফিরেছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, পাচারের পর ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগীদের নির্মম নির্যাতন করে পতিতাবৃত্তিতে বাধ্য করেছিল চক্রের সদস্যরা। তাদের খুঁজে পাওয়া গেলে, চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পাচারের রুটও চিহ্নিত করা সম্ভব হবে।

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যের অপরাধীরা মিলে পাচারকারী চক্র গড়ে তুলেছে। ভারতে গ্রেফতার ছয়জন পাচারকারী চক্রের সদস্য। তরুণ-তরুণীরা টিকটক করতে গিয়ে একটি ফেসবুকে যুক্ত হয়। এ গ্রুপের পৃষ্ঠপোষক আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র। ওই গ্রুপ থেকে তরুণীদের টার্গেট করে ফাঁদে ফেলে পাচার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, টিকটকারদের ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ সংশ্লিষ্টদের খুঁজে বের করতে প্রযুক্তিগত তদন্তের পাশাপাশি ম্যানুয়ালি খোঁজ নেওয়া হচ্ছে। অনেককেই শনাক্ত করা গেছে। এদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তাদের আরও কোনো গ্রুপ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
পাচারের শিকার এক বাংলাদেশি তরুণীকে বীভৎস কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ২৩ বছর বয়সি ওই তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের পর দলবেঁধে ধর্ষণ করা হয়। ওই ভিডিওর সূত্র ধরে বৃহস্পতিবার ছয়জনের ওই দলটিকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। গ্রেফতার সবাই একই গ্রুপের এবং তারা বাংলাদেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31